ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
রণক্ষেত্র শাহবাগ: তিন পাশে আন্দোলনকারী, মাঝখানে পুলিশ
নিজস্ব প্রতিবেদক: জুলাই বিপ্লবের যোদ্ধা ও তরুণ রাজনীতিবিদ শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশের অ্যাকশনে বেশ কয়েকজন শিক্ষার্থী ও সংবাদকর্মী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারীরা জানান, বিকেল থেকে বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তারা হাদি হত্যার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে পুলিশ তাদের সরিয়ে দিলে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন।
আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে মুহূর্মুহু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং লাঠিচার্জ শুরু করে। এ সময় পুলিশের বেধড়ক পিটুনিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মহিউদ্দিন রনিসহ কয়েকজন গুরুতর আহত হন। রনিকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে ক্ষোভ আরও বাড়ে। বর্তমানে আন্দোলনকারীরা তিন ভাগে বিভক্ত হয়ে কাটাবন মোড়, মৎস্য ভবন ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নিয়েছেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, “হাদি হত্যার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও খুনিদের বিচারে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”
অন্যদিকে পুলিশ জানিয়েছে, জনদুর্ভোগ এড়াতে এবং প্রধান উপদেষ্টার বাসভবন এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে আন্দোলনকারীদের সড়ক ছাড়ার অনুরোধ করা হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং জানমাল রক্ষায় সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে।
বর্তমানে শাহবাগ ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। যান চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন এবং পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)