ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
ইনকিলাব মঞ্চ-পুলিশ সং-ঘর্ষ: আহত ৯৬ জন ঢাকা মেডিকেলে
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর মিন্টো রোড ও শাহবাগ এলাকায় এই সংঘাতের ঘটনা ঘটে। এতে অন্তত ৯৬ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুরে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে যাত্রা শুরু করলে প্রথম দফায় সংঘর্ষ বাধে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে। এই হামলার প্রতিবাদে বিকেলে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নিলে পুলিশ আবারও অ্যাকশনে যায়। এসময় মুহূর্মুহু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় রাত পর্যন্ত মোট ৯৬ জন আহত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আসেন। তাদের বেশিরভাগই লাঠিচার্জ এবং টিয়ার গ্যাসের কারণে আহত হয়েছেন। আহতদের মধ্যে মো. মোশারফ হোসেন (৩২) নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেছেন।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বিনা উসকানিতে হামলা চালিয়েছে। অন্যদিকে, পুলিশ জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং জনদুর্ভোগ এড়াতে তারা আইনি পদক্ষেপ নিয়েছে। বর্তমানে শাহবাগ ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে
- এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত