ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ইনকিলাব মঞ্চের আন্দোলন নিয়ে সরকারের আনুষ্ঠানিক বিবৃতি
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকার শুক্রবার (৬ ফেব্রুয়ারি) শহীদ শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত ও বিচার নিয়ে বিস্তারিত বিবৃতি দিয়েছে। দেশের রাজনৈতিক সংবেদনশীল সময়ে এই বিবৃতির মাধ্যমে সরকার নিশ্চিত করেছে যে, হত্যাকাণ্ডের বিচার এবং আইনশৃঙ্খলা বজায় রাখা তাদের অঙ্গীকার।
বিবৃতিতে বলা হয়, ৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকেল থেকে ইনকিলাব মঞ্চ যমুনা অভিমুখে বিক্ষোভ শুরু করে। নিষিদ্ধ এলাকা অতিক্রমের চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এই সময় কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের তথ্য অনুযায়ী, সংঘর্ষে ইনকিলাব মঞ্চের ২৩ জন আহত হয়েছেন, তবে কারও শরীরে গুলির আঘাত নেই। পুলিশ কর্মচারীরাও সামান্য আহত হয়েছেন।
সরকার স্পষ্ট করে জানাচ্ছে যে, শহীদ হাদির হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘের সহায়তা চাইবে এবং ৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। বিভিন্ন মাধ্যমে বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে সকলকে সংযম, ধৈর্য ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হচ্ছে। ১৮ কোটি মানুষের জন্য সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।
শীর্ষ কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, দেশের স্থিতিশীলতা, উন্নয়ন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা জরুরি। সরকারের বিশ্বাস, নাগরিকদের সম্মিলিত দায়িত্বশীল আচরণের মাধ্যমেই একটি মর্যাদাপূর্ণ নির্বাচন বাস্তবায়ন সম্ভব।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত