ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
জনগণ ইতোমধ্যেই আ.লীগ-বিএনপিকে প্রত্যাখ্যান করেছে: কর্নেল অলি
নিজস্ব প্রতিবেদক: আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমেদ (বীর বিক্রম)। তিনি বলেন, জনগণ ইতোমধ্যেই এই দুই দলকে প্রত্যাখ্যান করেছে এবং এখন সময় ন্যায়ভিত্তিক রাজনীতির পক্ষে দাঁড়ানোর।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকায় উজিরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত দাঁড়িপাল্লার নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে অলি আহমেদ বলেন, রাজনীতিতে পড়াশোনা ও শালীনতা জরুরি। গুণ্ডামি করে রাজনীতি করা যাবে না। ডা. মোহাম্মদ শফিকুর রহমানের সঙ্গে বেয়াদবি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি দাবি করেন, বিএনপিকে ভোট দিলে দেশ আবার ঋণখেলাপি, সন্ত্রাসী ও মাস্তানদের নিয়ন্ত্রণে চলে যাবে।
তিনি আরও বলেন, ১১ দল ক্ষমতায় গেলে দেশে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করা হবে এবং ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশের অস্তিত্ব এখন হুমকির মুখে এ অবস্থায় তরুণদের রাজপথে নামতে হবে। যারা বিদেশি প্রভুত্ব মেনে চলে, তাদের ভোট না দেওয়ার আহ্বান জানান তিনি।
এলডিপি চেয়ারম্যান বলেন, ডা. শফিকুর রহমানের প্রতি তার অনুরোধ থাকবে ক্ষমতায় গেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি ও শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা যেন নেওয়া হয়। তিনি বলেন, এখন জাতির সামনে বড় প্রশ্ন দুর্নীতিবাজদের পাশে দাঁড়াবেন, নাকি ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দেবেন।
জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, এটি কোনো সাধারণ নির্বাচন নয়; এটি বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন। দেশ টিকে থাকবে কি না, তা নির্ভর করছে এই ভোটের ওপর।
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তারের সভাপতিত্বে আয়োজিত জনসভায় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)