ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
‘জামায়াতকে ভোট দেওয়া হারাম’
নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর রাজনৈতিক অবস্থানকে ইসলাম ও মুসলমানদের জন্য হুমকি হিসেবে আখ্যা দিয়ে এর বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি বলেন, এটি কেবল একটি নির্বাচনি লড়াই নয়; বরং জামায়াতের বিরুদ্ধে আদর্শিক প্রতিরোধের প্রশ্ন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাজীরহাট বড় মাদ্রাসায় বুখারী শরিফ খতম উপলক্ষে আয়োজিত এক মাহফিলে তিনি এসব কথা বলেন। সেখানে তিনি জামায়াত সংশ্লিষ্ট রাজনীতিকে প্রত্যাখ্যান করে স্পষ্ট অবস্থান তুলে ধরেন।
হেফাজত আমির বলেন, যারা মওদুদীর আদর্শভিত্তিক জামায়াতের সঙ্গে জোট করেছে, তারাও সেই একই চিন্তার অনুসারী। তাঁর ভাষ্য অনুযায়ী, এমন একটি দলের পক্ষে ভোট দেওয়া শরিয়তসম্মত নয় এবং সব মুসলমানের জন্য তা হারাম।
এ সময় তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থী সরোয়ার আলমগীরের প্রতি সমর্থন ঘোষণা করে বলেন, বিষয়টি শুধু একটি প্রতীকে ভোট দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। জামায়াতকে রাজনৈতিকভাবে প্রতিহত করতেই এই অবস্থান নেওয়া হয়েছে। তাদের ভোটের শক্তি কঠোরভাবে কমানো না গেলে ভবিষ্যতে তারা রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে ইসলাম ও মুসলমানদের ক্ষতি করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর, নানুপুর ওবায়দিয়া মাদ্রাসার মোহতামিম সালাহউদ্দিন নানুপুরী, নাজিরহাট বড় মাদ্রাসার মোহতামিম মাওলানা হাবিবুল্লাহ কাসেমীসহ বিভিন্ন মাদ্রাসার আলেম-ওলামা ও রাজনৈতিক নেতাকর্মীরা।
বক্তারা বক্তব্যে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনকালীন করণীয় এবং ইসলামি মূল্যবোধ সংরক্ষণের গুরুত্ব নিয়ে মতামত তুলে ধরেন। পরে বুখারী শরিফ খতম শেষে দেশ, জাতি ও ইসলামের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত