ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
‘জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ ডিপার্টমেন্ট গঠন করা হবে’
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের শহীদ ও নির্যাতিত যোদ্ধাদের কল্যাণার্থে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে একটি বিশেষ ডিপার্টমেন্ট গঠন করা হবে।
তিনি বলেন, ‘আমরা আগেই বলেছি, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা একটি ডিপার্টমেন্ট তৈরি করতে চাই। এর কাজ হবে ২০২৪ সালের গণঅভ্যুত্থান এবং গত ১৬ বছরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা খুন-গুম ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের পাশে দাঁড়ানো। আমরা কীভাবে তাদের সহযোগিতা করতে পারি, সেই পরিকল্পনা নিয়েই এই ডিপার্টমেন্ট।’
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান।
তারেক রহমান আরও বলেন, ‘আন্দোলনের সময় যারা শহীদ হয়েছেন, তাদের স্মরণে আমাদের একটি বিস্তারিত পরিকল্পনা রয়েছে। দেশের মানুষের জন্য আমরা হাসপাতাল তৈরি করব। ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করব। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে ব্রিজ, রাস্তা ও গুরুত্বপূর্ণ যোগাযোগ সড়ক নির্মাণ করা হবে।’
তিনি উল্লেখ করেন, ‘শহীদরা যেন যুগে যুগে ভুলে না যাওয়া যায়, সেজন্য তাদের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও অবকাঠামো আমরা নামকরণ করব। যাতে তারা মানুষের সামনে চিরকাল স্মরণীয় থেকে যান।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের