ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শাহবাগে লাঠিচার্জে আহত রনির অবস্থা স্থিতিশীল
নিজস্ব প্রতিবেদক: শাহবাগ মোড় এলাকায় পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মহিউদ্দিন রনির শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার সহকর্মীরা। চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে জুলাইযোদ্ধা শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে আয়োজিত আন্দোলনে পুলিশের সঙ্গে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে পুলিশের বেধড়ক লাঠিচার্জে গুরুতর আহত হন মহিউদ্দিন রনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীদের ওপর আক্রমণ ঠেকাতে এগিয়ে গেলে ৮ থেকে ১০ জন পুলিশ সদস্য তাকে ঘিরে লাঠিপেটা করেন। রাস্তায় পড়ে যাওয়ার পরও মারধর বন্ধ হয়নি। পরে একজন পুলিশ সদস্য হস্তক্ষেপ করলে তাকে আর আঘাত করা হয়নি। এরপর আহত অবস্থায় তাকে ফুটপাতে ফেলে রাখা হয়।
ঘটনার পর দ্রুত মহিউদ্দিন রনিকে হাসপাতালে নেওয়া হয়। তার সহকর্মীদের ফেসবুক পোস্টে জানানো হয়েছে, তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে এবং চিকিৎসা অব্যাহত রয়েছে। এর আগে এক পোস্টে বলা হয়, তিনি নিবিড় পর্যবেক্ষণের জন্য ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে ছিলেন এবং তখনও পুরোপুরি ঝুঁকিমুক্ত ছিলেন না।
এমন পরিস্থিতির মধ্যেও থামেনি রনির ফেসবুক পেজের প্রতিবাদী ভাষা। একটি স্ট্যাটাসে লেখা হয়, ‘রাজপথে ইনসাফের দাবি উঠলেই ঘাতকের তলোয়ার শানিত হয়।’ অন্য আরেক পোস্টে উল্লেখ করা হয়, ‘লড়াই থামলেই জীবন স্তব্ধ; যতক্ষণ প্রাণ, ততক্ষণই সংগ্রাম।’
চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।
এদিকে মহিউদ্দিন রনি ও ইনকিলাব মঞ্চের অন্যান্য নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় আন্দোলনকারীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা ঘটনার নিন্দা জানিয়ে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ