ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
হাদি হ'ত্যার তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবি বোনের
নিজস্ব প্রতিবেদক: শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত জাতিসংঘের অধীনে পরিচালনার দাবি জানিয়েছেন তার বোন মাসুমা হাদি। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, এই হত্যার বিচার অবশ্যই বাংলাদেশের মাটিতেই নিশ্চিত করতে হবে এবং ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ঝালকাঠির নলছিটি উপজেলায় আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। বেলা সাড়ে ১১টার দিকে অনুষ্ঠিত এই কর্মসূচিতে হত্যার বিচার দাবিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে মাসুমা হাদি বলেন, এই রাষ্ট্রে কোনো ধরনের বিদেশি দাসত্ব মেনে নেওয়া হবে না। যারা ভিনদেশি শক্তির সহায়তায় ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে, জনগণ তাদের ভোটের মাধ্যমেই প্রত্যাখ্যান করবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সাক্ষাতের জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। বাধ্য হয়ে শান্তিপূর্ণভাবে যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। সেখানে পুলিশের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানান তিনি।
নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন তুলে মাসুমা হাদি বলেন, নির্বাচনের আগেই যদি প্রশাসনের এমন ভূমিকা দেখা যায়, তাহলে সেই প্রশাসনের অধীনেই কীভাবে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব? যমুনার সামনে ১৪৪ ধারা জারির কথা বলা হলেও শাহবাগে তখন কী আইন কার্যকর ছিল সেখানে কেন ছাত্র-জনতার ওপর নির্মম হামলা চালানো হলো, সেই প্রশ্নও তোলেন তিনি।
সমাবেশে তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই, যে বাংলাদেশ হবে ওসমান হাদির আদর্শে গড়া ন্যায়, ইনসাফ ও জনগণের অধিকারের রাষ্ট্র।
উল্লেখ্য, শুক্রবার বিকেলে শরিফ ওসমান হাদির হত্যার আন্তর্জাতিক তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে পদযাত্রা শুরু করেন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করলে বেশ কয়েকজন আহত হন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে