×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

ঢাবির 'বি' ইউনিটের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, পরিবর্তন ৮ জনের

২০২৬ ফেব্রুয়ারি ০৩ ১৯:২৯:৫৬

ঢাবির 'বি' ইউনিটের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, পরিবর্তন ৮ জনের

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সামাজিক বিজ্ঞান অনুষদের নোটিশ বোর্ডে এই ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে মোট ৮ জনের পূর্বের ফলে পরিবর্তন এসেছে। গত ২১ জানুয়ারি থেকে এই ইউনিটের ফল পুনঃনিরীক্ষণের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল।

এদিকে, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বিষয় পছন্দক্রম (সাবজেক্ট চয়েস) দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। গত ২৭ জানুয়ারি থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে পছন্দক্রম ফরম পূরণ না করলে কোনো প্রার্থীকেই বিষয় মনোনয়ন দেওয়া হবে না। শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণ করে সেটির প্রিন্ট কপি নিজের কাছে সংরক্ষণ করতে বলা হয়েছে।

অন্যদিকে, বিভিন্ন কোটায় (মুক্তিযোদ্ধা, উপজাতি, প্রতিবন্ধী ইত্যাদি) আবেদনকারী উত্তীর্ণ প্রার্থীদের ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে কোটার ফরম সংগ্রহ ও জমা দিতে হবে। ফরম জমা দেওয়ার সময় অবশ্যই অনলাইন থেকে ডাউনলোড করা বিষয় পছন্দক্রমের কপি সাথে রাখতে হবে।

উল্লেখ্য, গত বছরের ১৩ ডিসেম্বর এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২০ জানুয়ারি প্রাথমিক ফলাফল প্রকাশ করা হয়। মোট ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ৩ হাজার ৬১১ জন পরীক্ষার্থী এই ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত