ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার নম্বর বণ্টন ও সময়সূচিতে নতুন নিয়ম
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (অনার্স) পর্যায়ের পরীক্ষা পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সংশোধিত রেগুলেশন অনুযায়ী ৪, ৩ ও ২ ক্রেডিট কোর্সের জন্য আলাদা সময়, নম্বর বণ্টন এবং প্রশ্নপত্রের কাঠামো নির্ধারণ করে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এই নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে চূড়ান্ত পরীক্ষার পাশাপাশি ‘ধারাবাহিক মূল্যায়ন’ বা ইন-কোর্স পরীক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
৪ ক্রেডিট কোর্সের নিয়ম:
১০০ নম্বরের এই কোর্সে চূড়ান্ত পরীক্ষা হবে ৮০ নম্বরের এবং সময় থাকবে ৪ ঘণ্টা। বাকি ২০ নম্বর থাকবে ধারাবাহিক মূল্যায়নের ওপর। প্রশ্নপত্রে মোট ১২টি বিশ্লেষণধর্মী প্রশ্ন থাকবে, যার মধ্যে ৮টির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ১০ নম্বর। ধারাবাহিক মূল্যায়নের ২০ নম্বরের মধ্যে অ্যাসাইনমেন্ট ও কুইজে ৫, উপস্থিতিতে ৫ এবং ইন-কোর্স পরীক্ষায় ১০ নম্বর বরাদ্দ থাকবে।
৩ ক্রেডিট কোর্সের নিয়ম:
মোট ৭৫ নম্বরের এই কোর্সে চূড়ান্ত পরীক্ষা হবে ৬০ নম্বরের এবং সময় ৩ ঘণ্টা। ধারাবাহিক মূল্যায়নে থাকবে ১৫ নম্বর। মোট ৯টি প্রশ্নের মধ্যে ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে। এক্ষেত্রে ধারাবাহিক মূল্যায়নের ১৫ নম্বরের মধ্যে অ্যাসাইনমেন্টে ৪, উপস্থিতিতে ৩ এবং ইন-কোর্সে ৮ নম্বর থাকবে।
২ ক্রেডিট কোর্সের নিয়ম:
৫০ নম্বরের এই কোর্সে চূড়ান্ত পরীক্ষা হবে ৪০ নম্বরের এবং সময় ২ ঘণ্টা। ধারাবাহিক মূল্যায়নে থাকবে ১০ নম্বর। মোট ৬টি প্রশ্নের মধ্যে ৪টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই ১০ নম্বরের মধ্যে অ্যাসাইনমেন্টে ৩, উপস্থিতিতে ২ এবং ইন-কোর্সে ৫ নম্বর নির্ধারণ করা হয়েছে।
নতুন এই পদ্ধতিতে প্রশ্নপত্র বিশ্লেষণধর্মী, ধারণাভিত্তিক এবং সমালোচনামূলক হবে বলে জানানো হয়েছে। প্রতিটি প্রশ্নকে সর্বোচ্চ তিনটি উপ-প্রশ্নে ভাগ করার সুযোগ থাকবে। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিতি এবং নিয়মিত শিক্ষা কার্যক্রমের সাথে সম্পৃক্ততা বাড়াতেই এই নতুন কাঠামো কার্যকর করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর