ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
গ্রামীণফোনের ২১৫ শতাংশ ফাইনাল ডিভিডেন্ড ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ অপারেটর গ্রামীণফোন ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০৫ শতাংশ ফাইনাল ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে একই বছরের জন্য প্রতিষ্ঠানটি ১১০ শতাংশ অন্তর্বর্তী ক্যাশ ডিভিডেন্ড বিতরণ করেছিল। সব মিলিয়ে অর্থবছর শেষে গ্রামীণফোনের মোট ডিভিডেন্ড দাঁড়াচ্ছে ২১৫ শতাংশ, যা কোম্পানিটির অর্জিত নিট মুনাফার প্রায় ৯৮.১৬ শতাংশ।
শেয়ারবাজারের ব্লু-চিপ এই কোম্পানি কার্যত তাদের মুনাফার প্রায় পুরো অংশই বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে।
গ্রামীণফোনের ওয়েবসাইটে প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) অনুযায়ী, আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের তুলনায় ১৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ২১ টাকা ৯০ পয়সা।
মুনাফায় উল্লেখযোগ্য চাপ থাকলেও বিনিয়োগকারীদের আস্থায় চিড় ধরতে না দিয়ে বড় অঙ্কের ডিভিডেন্ড ঘোষণার ধারাবাহিকতা বজায় রেখেছে প্রতিষ্ঠানটি।
ঘোষিত চূড়ান্ত ডিভিডেন্ডসহ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের লক্ষ্যে আগামী ২০ এপ্রিল গ্রামীণফোনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
ডিভিডেন্ড পাওয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে ৩ মার্চ ‘রেকর্ড ডেট’ নির্ধারণ করা হয়েছে। ওই তারিখে যাঁরা কোম্পানির শেয়ার ধারণ করবেন, কেবল তাঁরাই এই ঘোষিত নগদ ডিভিডেন্ড পাওয়ার অধিকারী হবেন।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)
- পে স্কেল বাস্তবায়নে মাউশির নতুন নির্দেশনা
- ১ অক্টোবর ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এনএসইউ, নেই ঢাবি-বুয়েট
- নিউগিনি প্রোপার্টিজে হামলা-লুটপাট: জামায়াতের এমপির জামাতা গ্রেপ্তার