ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
নির্বাচনের প্রচারণা উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সুষ্ঠু হচ্ছে: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: সারা দেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচনী কার্যক্রম চলাকালে কেউ কারও বিরুদ্ধে কটু কথা বলছেন না এবং কোনো অভদ্র আচরণও হচ্ছে না। এটি দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য ইতিবাচক পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠকের পর প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের প্রধান উপদেষ্টার বরাত দিয়ে এসব তথ্য জানান।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, এ পর্যন্ত নির্বাচনের প্রস্তুতি যথাযথভাবে সম্পন্ন হয়েছে এবং এতে অন্তর্বর্তী সরকার সন্তুষ্ট। নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ ও উৎসবমুখর। প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেছেন যে এবারের ভোট ইতিহাসে স্মরণীয় হবে।
তিনি আরও জানান, এদেশের নারী-পুরুষ ভোটাররা আনন্দের সঙ্গে ভোট দেবেন এবং পুরো পরিবার মিলিতভাবে নির্বাচনী উৎসবে অংশ নেবেন।
নির্বাচন সুরক্ষা নিশ্চিত করতে এবার একটি নতুন নির্বাচন সুরক্ষা অ্যাপ চালু করা হয়েছে। দেশের যেকোনো এলাকায় আইনশৃঙ্খলা সংক্রান্ত অবনতি ঘটলে এই অ্যাপের মাধ্যমে তা দ্রুত নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে যাবে।
প্রেস সচিব জানান, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। ১২৪টি দেশে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে, যার মধ্যে ৪ লাখ ২২ হাজার ৯৬০টি ব্যালট ইতিমধ্যেই দেশে এসেছে। বিদেশি পর্যবেক্ষক প্রায় ৪০০ জন এবং দেশীয় পর্যবেক্ষক ৫০ হাজার থাকবেন।
তিনি আরও অবগত করেন, ‘পাশা’ নামে যে পর্যবেক্ষক সংস্থা নিয়ে অভিযোগ উঠেছে, তাদেরকে নির্বাচন পর্যবেক্ষক কার্ড প্রদানের বিষয়টি স্থগিত রাখা হয়েছে।
প্রধান উপদেষ্টা বলেন, আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ভোটটি যেন সুষ্ঠু ও মর্যাদাপূর্ণ হয়। এখন পর্যন্ত প্রস্তুতি খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে, তবে এটাকে আরও নিখুঁত করতে হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)