ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা ডাকলেন প্রধান বিচারপতি
নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সকল বিচারপতির অংশগ্রহণে ‘ফুলকোর্ট সভা’ ডেকেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আগামীকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মেসবাহ উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সুপ্রিম কোর্ট সূত্র জানিয়েছে, এবারের ফুলকোর্ট সভায় অধস্তন (নিম্ন) আদালতের ছুটির ক্যালেন্ডার অনুমোদনসহ বিচার বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারণী বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, ‘ফুলকোর্ট সভা’ হলো সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিজস্ব একটি ফোরাম। যেখানে উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত থেকে আদালতের প্রশাসনিক কার্যক্রম, ছুটির তালিকা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ আইনি ও সাংগঠনিক বিষয়ে সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক