ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
ডিভিডেন্ড বিতরণ ইস্যুতে দুই মেরুতে দুই কোম্পানি
নিজস্ব প্রতিবেদক: ডিভিডেন্ড বিতরণকে ঘিরে শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির অবস্থান এবার একেবারে বিপরীত মেরুতে গিয়ে দাঁড়িয়েছে। সময়মতো শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পরিশোধে সফল হওয়ায় খাদ্য খাতের শীর্ষ প্রতিষ্ঠান এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (প্রাণ) আবারও ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে। বিপরীতে, নির্ধারিত সময়ের মধ্যে ডিভিডেন্ড বিতরণে ব্যর্থ হওয়ায় ওষুধ খাতের টেকনো ড্রাগস লিমিটেডকে অবনমিত করে ‘জেড’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এসব তথ্য জানা গেছে।
৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ৩২ শতাংশ নগদ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের কাছে সফলভাবে পৌঁছে দেওয়ার প্রমাণ পাওয়ার পর প্রাণকে পুনরায় ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। এর আগে ডিভিডেন্ড বিতরণে বিলম্ব হওয়ায় গত ৩ ফেব্রুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশে কোম্পানিটিকে সাময়িকভাবে ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়ে আনা হয়েছিল। পরবর্তীতে প্রয়োজনীয় নথি যাচাই শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জ দ্রুত ক্যাটাগরি সংশোধনের সিদ্ধান্ত নেয়। তবে বিধি অনুযায়ী, ক্যাটাগরি পরিবর্তনের পরবর্তী সাত কার্যদিবস পর্যন্ত এই কোম্পানির শেয়ার কেনার ক্ষেত্রে বিনিয়োগকারীরা মার্জিন ঋণ সুবিধা পাবেন না।
অন্যদিকে, ওষুধ ও রসায়ন খাতের টেকনো ড্রাগস লিমিটেডের ক্ষেত্রে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক ২০২৪ সালের ২০ মে জারি করা নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণ করতে ব্যর্থ হয় কোম্পানিটি। এই ব্যর্থতার পরিপ্রেক্ষিতে গত ৪ ফেব্রুয়ারি থেকে টেকনো ড্রাগসকে ‘এ’ ক্যাটাগরি থেকে সরিয়ে সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। ক্যাটাগরি অবনমনের ফলে এখন থেকে কোম্পানিটির শেয়ার লেনদেনে কোনো ধরনের মার্জিন ঋণ সুবিধা কার্যকর থাকবে না।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমবিএ স্কলারশিপে আবেদন শুরু