ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
কঠোর মনিটরিং ছাড়া বাজারের অবস্থার পরিবর্তন হবে না
নিজস্ব প্রতিবেদক: আজ নিয়ে টানা দুই কার্যদিবস সূচকের পতন হয়েছে দেশের শেয়ারবাজারে। আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে, যা গত কার্যদিবসের লেনদেন বিশ্লেষণে অনুমান করা যায়। কারণ সাম্প্রতিক সময়ে তিন দিন পতনের পর একদিন উত্থান ঘটছে। সেই ধারা অব্যাহত থাকলে আগামীকাল বাজার নিম্নমুখী থাকবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
তাদের মতে, যতদিন বাজারে শক্তভাবে মনিটরিং করা না হবে, ততদিন বাজার পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন হবে না। বাজার এভাবে চলতে থাকলে অচিরেই সূচক ৫ হাজার পয়েন্টের নিচে নেমে যাবে। বাজার প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে অবস্থান করছে।
এর থেকে উত্তরণে প্রথমেই পতন ঠেকাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এই মুহূর্তে বাজারে কোম্পানির পরিচালক, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বড় পুঁজির বিনিয়োগকারীসহ সব শ্রেণীর বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতে হবে। তবেই বাজার পতনের কবল থেকে রক্ষা পাবে।
বর্তমানে বাজারে উদ্যোক্তা পরিচালক ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ নেই বললেই চলে। যত শিগগিরই তাদের শেয়ার ক্রয়ে উৎসাহিত ও বাধ্য করতে হবে। পাশাপাশি বাজারে বর্তমানে অনেক বিতর্কিত শেয়ার লেনদেন উচ্চমূল্যে হচ্ছে। যারা এই কাজ করছে, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।
এদিকে আজ (০১ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমলেও টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। তবে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩২.২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৮৫.১৪ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৪.৭৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৫.৯২ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৮.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬৮.৪২ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৫১টির দর বেড়েছে, ১৯০টির দর কমেছে এবং ৪৬টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৪৮২ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৫৬৪ কোটি ৬২ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ৮২ কোটি ৪৩ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ২০ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৭ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৫টির, কমেছে ৮৪টির এবং পরিবর্তন হয়নি ২১টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮২.০১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৯৪.২৬ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ৪৬.৩২ পয়েন্ট বেড়েছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার পদে নিয়োগ, বেতন ৫০ হাজার টাকা
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)