×

ঢাকা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

দুই বাজারেই সূচক বেড়েছে, কমেছে লেনদেন: উদ্বেগে বিনিয়োগকারীরা

২০২৬ নভেম্বর ০৪ ১৫:১৩:০৬

দুই বাজারেই সূচক বেড়েছে, কমেছে লেনদেন: উদ্বেগে বিনিয়োগকারীরা

দুই বাজারেই সূচক বেড়েছে, কমেছে লেনদেন: উদ্বেগে বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: টানা চার দিন পতনে ১৩৩ পয়েন্ট হারানোর পর একদিনের উত্থানে মাত্র ৫৭ পয়েন্ট ফিরে আসায় লাভ কী? আগামীকাল থেকেই আবার টানা পতন শুরু হতে পারে। এবারের পতনে সূচক ৫ হাজার পয়েন্টের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই নামেমাত্র উত্থানে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা কীভাবে আসবে? আর বর্তমান কমিশন যে বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে অক্ষম, তা ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে। তাদের ইচ্ছা থাকলেও তারা এই বাজার পরিস্থিতি স্থিতিশীল করতে পারবে না বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

তাদের মতে, যদিও বর্তমান কমিশনের সময়েই সূচক ৬ হাজার পয়েন্টের কাছাকাছি গিয়েছিল এবং লেনদেনও সন্তোষজনক ছিল। কিন্তু পরবর্তীতে টানা পতনের কারণে বাজার বর্তমানে তলানীর পথে হাঁটছে। এর ফলেই এই কমিশনের প্রতি বিনিয়োগকারীদের আস্থা শূন্যের কোঠায় পৌঁছেছে।

২০১০ সালের মহাধসের আগ মুহূর্ত পর্যন্ত বাজারে সূচক ও লেনদেন ছিল অতি উচ্চতায়। ফলে ওই সময়ে নতুন বিনিয়োগকারীর সংখ্যাও বেড়েছিল। অনেকেই বিনিয়োগ করার পর সেই বাজারে ইতিহাসের সবচেয়ে বড় ধস নামে। সেই কথা মনে করিয়ে দিচ্ছে বর্তমান কমিশনের বাজার পরিস্থিতি। তারা বাজারে স্থিতিশীলতা দেখিয়ে বিনিয়োগকারীদের বিনিয়োগে আকৃষ্ট করে বাজারে দরপতনের কবলে ফেলে দিয়েছে। তাই এই কমিশনের সময়ে বাজার স্থিতিশীল হবে—এটা এখন আর বিনিয়োগকারীরা বিশ্বাস করেন না।

ধারাবাহিক দরপতন বর্তমান কমিশনের আগের সাফল্যকে ম্লান করে দিয়েছে। তাই কমিশনের উচিত সম্মান থাকতে পদত্যাগ করা। কারণ বর্তমান কমিশন সংস্কার ও উদ্যোগের কথা বলা ছাড়া বাজারে ইতিবাচক কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। বাজারে এখনো কারসাজি চক্র সক্রিয়। তাদের ইচ্ছেতেই বাজার নিয়ন্ত্রণ হচ্ছে, যে কারণে বাজারের এমন বেহাল দশা।

আজকের বাজার চিত্র:এদিকে আজ (০৪ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়লেও টাকার অঙ্কে লেনদেন কমেছে। এ ছাড়া লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৭.৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৪১.৬৩ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৬.৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬.৮৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৫.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৭.৬১ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৮৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৮২টির দর বেড়েছে, ৫১টির দর কমেছে এবং ৫০টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ৫২২ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৫৬৫ কোটি ৮২ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ৪৩ কোটি ৫৪ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৪ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১২ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৪৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮১টির, কমেছে ৪১টির এবং পরিবর্তন হয়নি ২৫টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০০.৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩১৫.৩৫ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ১৭৪.৯৫ পয়েন্ট কমেছিল।

আরিফ/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে দেশ সেরা ঢাবি, দক্ষিণ এশিয়ায় ১৬তম

কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে দেশ সেরা ঢাবি, দক্ষিণ এশিয়ায় ১৬তম

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান... বিস্তারিত