ঢাকা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
সূচক ও লেনদেন বেড়েছে, তবে আস্থা ফেরেনি
নিজস্ব প্রতিবেদক: টানা চার দিন পতনের পর গতকাল সূচকের উত্থান হয়েছিল শেয়ারবাজারে। সেই ধারাবাহিকতায় আজও লেনদেন শেষ হয়েছে বাজারে। তবে গতকালের তুলনায় আজ সূচক উত্থানের মাত্রা একটু বেশি ছিল। গতকাল টাকার অঙ্কে লেনদেন কমলেও আজ বেড়েছে। তবে টানা দুই দিনের উত্থানেই বাজার স্থিতিশীল বা স্বাভাবিক হয়েছে—এটা বলা যায় না। বাজার পরিস্থিতি আরও কিছুদিন দেখতে হবে, এই উত্থান কতদিন থাকে।
দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব পুনরায় চালুর অনুমোদনের খবরে গতকাল দেশের শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এ সিদ্ধান্তে বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে বলে কয়েকটি গণমাধ্যমের দাবি ছিল। তবে শুধু এই একটি বিষয়ের ওপর ভর করে বাজারে উত্থান হয়েছে বলে মনে করেন না বাজার সংশ্লিষ্টরা।
তাদের মতে, কোনো একটি বিষয়ের ওপর ভর করে শেয়ারবাজার স্থিতিশীল হয় না বা সূচকের উত্থান ঘটে না। যেখানে শেয়ারবাজারের একাধিক ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার প্রভাব বাজারে দেখা যায়নি, সেখানে মাত্র একটি সিদ্ধান্তেই বাজার কীভাবে ঘুরে দাঁড়াবে? তবে এটা বলার অপেক্ষা রাখে না যে, বাজার উন্নয়নে অনেক ইতিবাচক উদ্যোগ ও সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান কমিশন। কিন্তু বাজারে পতন ঠেকানোর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।
বাজারকে ভালো করতে হলে আগে কারসাজিমুক্ত করে পতন ঠেকাতে হবে। তা যদি না করা হয়, তবে হয়তো মাঝে মাঝে সূচক কিছুটা বাড়বে, কিন্তু পতন পিছু ছাড়বে না। তাই সিদ্ধান্ত যাই নেওয়া হোক না কেন, আগে বাজার মনিটরিংয়ের মাধ্যমে বাজারকে কারসাজিমুক্ত করে পতন ঠেকাতে হবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
এদিকে আজ (০৫ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭১.৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪১৩.০৩৭ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১০.৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৭.৭০ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৩১.০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৮.৬২ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৫০টির দর বেড়েছে, ৮৪টির দর কমেছে এবং ৫১টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৬৪৫ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৫২২ কোটি ২৮ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ১২৩ কোটি ১৫ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৯ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৪ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৪টির, কমেছে ৫৬টির এবং পরিবর্তন হয়নি ২২টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৮.০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৫৩.৪২ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ১০০.৬৫ পয়েন্ট বেড়েছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)
- এইচএসসিতে সর্বোচ্চ জিপিএ-৫ ঢাকা বোর্ডে, সর্বনিম্ন বরিশালে
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী মির্জা ফয়সল আমীন
- এইচএসসিতে পাস করা সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী
- রেড ক্রিসেন্টে কোঅর্ডিনেটর পদে চাকরির সুযোগ
- স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনায় দেশের শীর্ষে ঢাবি