ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
দুই দিন পর দর সংশোধন, বাজার পর্যবেক্ষণে বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক: টানা দুই দিন উত্থানের পর স্বাভাবিক দর সংশোধনে আজ সূচকের সামান্য পতন হয়েছে। এ সময় বিনিয়োগকারীরা বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। কারণ তারা বাজারের অবস্থা ও গতিবিধি বুঝে লেনদেনে ফিরবেন কিনা তা সিদ্ধান্ত নেবেন। তবে যাদের পর্যাপ্ত অলস টাকা রয়েছে, তারা কেউ কেউ লেনদেনে অংশগ্রহণ করছেন বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
তাদের মতে, বিনিয়োগকারীরা আগের তুলনায় অনেক বেশি সচেতন ও সতর্কতার সঙ্গে লেনদেন করছেন। মাত্র দুই দিন উত্থান হলেই বাজার স্বাভাবিক হয়ে যায় না। এবার যদি আবারও ধারাবাহিক পতন শুরু হয়, তাহলে সূচক ৫ হাজার পয়েন্টের নিচে চলে যাবে। এতে বিনিয়োগকারীদের লোকসানের পরিমাণ বাড়তে পারে।
বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে দরপতন ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে বড় পুঁজির বিনিয়োগকারী এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতে হবে। তাহলেই বাজারে স্বাভাবিক গতি ফিরে আসবে এবং সাধারণ বিনিয়োগকারীদের অংশগ্রহণও বাড়বে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
এদিকে আজ (০৮ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর।
বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০.৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪০২.৬৮ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১.৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৯.২১ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১০.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৮.৩৬ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১২২টির দর বেড়েছে, ২০০টির দর কমেছে এবং ৬৫টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৫৬৮ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৬৪৫ কোটি ৪৩ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ৮৬ কোটি ৬৩ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১১ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৯ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৬৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭০টির, কমেছে ৬৯টির এবং পরিবর্তন হয়নি ২৯টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫.৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৬৮.১৫ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ১৩৮.০৭ পয়েন্ট বেড়েছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- প্রবাসীর সন্তানেরা পাবে শিক্ষাবৃত্তি, জানুন আবেদন পদ্ধতি
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ