ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
সহকারী কমিশনার পদে নিয়োগ পেলেন ২৪৪ কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: ৪৪তম বিসিএস প্রশাসন ক্যাডারের ২৪৪ জন কর্মকর্তাকে সহকারী কমিশনার পদে পদায়ন করেছে সরকার।
রোববার (৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। নবনিযুক্ত এসব কর্মকর্তাকে দেশের বিভিন্ন বিভাগে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) গত ৩০ নভেম্বরের সুপারিশ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৫ ফেব্রুয়ারির নিয়োগ আদেশের পরিপ্রেক্ষিতে এই ২৪৪ জন কর্মকর্তাকে বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে পদায়ন করা হলো।
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা শিক্ষানবিশ সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন। তাদের যথোপযুক্ত পদে পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারদের অধীনে ন্যস্ত করা হয়েছে। একইসঙ্গে প্রজ্ঞাপনে জানানো হয়েছে, যোগদান করা এই সহকারী কমিশনারদের ‘এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট’-এর ক্ষমতা অর্পণ করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে যে, নিয়োগপ্রাপ্ত সকল কর্মকর্তাকে আগামী ৯ ফেব্রুয়ারি প্রজ্ঞাপনে উল্লেখিত নিজ নিজ বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সশরীরে যোগদান করতে হবে।
প্রশাসনিক এই নিয়োগের ফলে মাঠ পর্যায়ে সরকারি সেবা প্রদান এবং আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তৎপরতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)