ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
বেতন কাঠামোর সুপারিশ পর্যালোচনায় নতুন কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো নিয়ে জমা পড়া একাধিক কমিশনের প্রতিবেদন যাচাই-বাছাই করে পরবর্তী করণীয় নির্ধারণে একটি উচ্চপর্যায়ের সুপারিশ প্রণয়ন কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। নতুন এই কমিটি সংশ্লিষ্ট বেতন সংক্রান্ত বিষয়গুলো খতিয়ে দেখে সরকারের কাছে সুপারিশ পেশ করবে।
সরকার জানিয়েছে, জাতীয় বেতন কমিশন ২০২৫, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫—এই তিনটি সংস্থার জমা দেওয়া প্রতিবেদনের বেতন-সংক্রান্ত অংশ বিশ্লেষণ করাই হবে কমিটির প্রধান দায়িত্ব।
গঠিত কমিটির নেতৃত্ব দেওয়া হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ সচিবকে। সদস্য হিসেবে রাখা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, আইন ও বিচার বিভাগের সচিব এবং সেগুনবাগিচায় অবস্থিত হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ)।
কমিটির কার্যপরিধির মধ্যে থাকবে—তিনটি কমিশনের প্রতিবেদনে উত্থাপিত বেতন-সম্পর্কিত সুপারিশগুলো পরীক্ষা-নিরীক্ষা করা, বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাই করা এবং পরবর্তী প্রশাসনিক পদক্ষেপের জন্য একটি সমন্বিত সুপারিশমালা প্রস্তুত করা।
সবশেষে এই কমিটি তাদের পর্যালোচনার ভিত্তিতে বিস্তারিত প্রতিবেদন সরকারের কাছে দাখিল করবে, যার ওপর ভিত্তি করেই পরবর্তী সিদ্ধান্ত ও কার্যক্রম নির্ধারিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা