ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
নির্বাচনমুখী দৃষ্টি, শেয়ারবাজারে ঢিলেঢালা লেনদেন
নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ বৃহস্পতিবারঅনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের জাতীয় সংসদ নির্বাচন। এর আগে আর মাত্র দুই কার্যদিবস শেয়ারবাজারে লেনদেনের সুযোগ রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষসহ বিভিন্ন পেশাজীবীদের মনোযোগ এখন ভোটের দিকেই থাকায় এর প্রভাব পড়েছে শেয়ারজারের লেনদেনেও।
আজ রোববার (০৮ ফেব্রুয়ারি, ২০২৬) শেয়ারবাজারে লেনদেন ছিল তুলনামূলকভাবে ঢিলেঢালা। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন কমেছে। তবে দর বৃদ্ধির তালিকা ও দর পতনের তালিকায় সমান সংখ্যক প্রতিষ্ঠান অবস্থান করেছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, নির্বাচন ঘিরে বিনিয়োগকারীদের একটি বড় অংশ এখন সতর্ক অবস্থানে রয়েছে। তবে ভোট পরবর্তী সময়ে বাজারে পুনরায় লেনদেনের গতি বাড়বে এবং শেয়ারবাজার নতুন উচ্চতায় পৌঁছাতে পারে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।
বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫.২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২২৯.০৮ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৬.৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৫.৬৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৩.৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৯৮.৩৮ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৬২টির দর বেড়েছে, ১৬২টির দর কমেছে এবং ৬৯টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৪৭৮ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৫৮৭ কোটি ৪১ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় লেনদেন কমেছে প্রায় ১০৮ কোটি ৮৮ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৭ কোটি ১৭ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৬৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৭টির, কমেছে ৭৩টির এবং পরিবর্তন হয়নি ২৮টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৩.৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৭৮.১৫ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ২৯.৫০ পয়েন্ট বেড়েছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)