ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
উপবৃত্তিতে বড় পরিবর্তন, খুলল নতুন সুযোগ
নিজস্ব প্রতিবেদক: দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বড় স্বস্তির খবর দিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে নতুন সুযোগের দ্বার খুলে দেওয়া হয়েছে। এর ফলে এখন থেকে সরকারি মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীরাও এই উপবৃত্তি কর্মসূচির আওতায় আবেদন করতে পারবেন, যা আগে সম্ভব ছিল না।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগে যেসব শিক্ষার্থী অন্য কোনো সরকারি উৎস থেকে উপবৃত্তি বা শিক্ষাভাতা পেতেন, তারা এই কর্মসূচিতে আবেদন করতে পারতেন না। সংশোধিত নিয়মে সেই বাধা তুলে নেওয়া হয়েছে, ফলে আরও বেশি দরিদ্র শিক্ষার্থী আর্থিক সহায়তার আওতায় আসার সুযোগ পাচ্ছেন।
সম্প্রতি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের স্কিম পরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ আসাদুল হকের স্বাক্ষরিত এক স্মারকের মাধ্যমে এই পরিবর্তনের বিষয়টি সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জানানো হয়েছে।
নিয়ম সংশোধনের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে উপবৃত্তির আবেদন যাচাই-বাছাই কমিটিও নতুন করে সাজানো হয়েছে। পুনর্গঠিত কমিটিতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সদস্য হিসেবে যুক্ত থাকবেন সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর বা ইউনিয়ন পরিষদের সদস্য এবং গভর্নিং বডির একজন অভিভাবক প্রতিনিধি। সংশ্লিষ্ট শ্রেণির শিক্ষক সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন। নতুন কাঠামোয় প্রথমবারের মতো অভিভাবক প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সংশোধিত নীতিমালা অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষের ষষ্ঠ ও নবম শ্রেণির শিক্ষার্থী (বিশেষ ক্ষেত্রে) এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ ও আলিম প্রথম বর্ষে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদন গ্রহণ করতে হবে।
সংগৃহীত সব তথ্য এইচএসপি-এমআইএস সফটওয়্যারে এন্ট্রি করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কেন্দ্রীয়ভাবে তথ্য সংরক্ষণ ও যাচাই করা যায়।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, আগামী ২২ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের আবেদন ও তথ্য সংগ্রহ করে পুনর্গঠিত কমিটির কাছে উপস্থাপন করতে হবে।
কমিটি আবেদনপত্র যাচাই করবে এবং প্রয়োজনে শিক্ষার্থীর পারিবারিক অবস্থা নিশ্চিত করতে সরেজমিনে বাড়ি পরিদর্শনের মাধ্যমে যোগ্য শিক্ষার্থীদের তালিকা চূড়ান্ত করবে।
সংশোধিত আবেদন ফরম প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইট এবং এইচএসপি-এমআইএস সফটওয়্যার থেকে ডাউনলোড করা যাবে বলে জানানো হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল