ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
এক নজরে দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সময়সূচি
স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে উত্তেজনাপূর্ণ আসর আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম সংস্করণ শুরু হচ্ছে আগামীকাল শনিবার। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে মোট ২০টি দল, যাদের নিয়ে তৈরি করা হয়েছে পরিবর্তিত ও নতুন সূচি।
প্রাথমিক তালিকায় বাংলাদেশের নাম থাকলেও নানা প্রশাসনিক ও লজিস্টিক জটিলতার কারণে শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ নেওয়া হচ্ছে না টাইগারদের। বাংলাদেশের পরিবর্তে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড, যার ফলে পুরো টুর্নামেন্টের সূচিতেই আনতে হয়েছে সংশোধন।
নতুন সূচি অনুযায়ী গ্রুপ পর্বে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে। চার গ্রুপে বিভক্ত হয়ে দলগুলো খেলবে প্রথম পর্বের ম্যাচগুলো। এরপর সুপার এইট, সেমিফাইনাল ও ফাইনালের মাধ্যমে নির্ধারিত হবে এবারের বিশ্বচ্যাম্পিয়ন।
নিচে পরিবর্তিত সূচি অনুযায়ী গ্রুপ পর্ব থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত পূর্ণাঙ্গ ম্যাচ তালিকা তুলে ধরা হলো-
গ্রুপ পর্বের ম্যাচসূচি
(সূচি, সময় ও ভেন্যু অপরিবর্তিত)
৭ ফেব্রুয়ারি: পাকিস্তান-নেদারল্যান্ডস (এ), স্কটল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ (সি), ভারত-যুক্তরাষ্ট্র (এ)
৮ ফেব্রুয়ারি: নিউজিল্যান্ড-আফগানিস্তান (ডি), ইংল্যান্ড-নেপাল (সি), শ্রীলঙ্কা-আয়ারল্যান্ড (বি)
৯-২০ ফেব্রুয়ারি পর্যন্ত ধারাবাহিকভাবে চার গ্রুপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কলম্বো, মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাই, ক্যান্ডি ও আহমেদাবাদে।
সুপার এইট
২১ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে সুপার এইটের ম্যাচগুলো। গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলগুলো এই পর্বে মুখোমুখি হবে নির্ধারিত সূচি অনুযায়ী।
সেমিফাইনাল
৪ মার্চ: প্রথম সেমিফাইনাল - কলকাতা/কলম্বো
৫ মার্চ: দ্বিতীয় সেমিফাইনাল - মুম্বাই
ফাইনাল
৮ মার্চ সন্ধ্যা ৭:৩০ মিনিটে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আহমেদাবাদ অথবা কলম্বোতে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)