ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ধারাবাহিক ঊর্ধ্বগতির পর দর সংশোধন
নিজস্ব প্রতিবেদক : চলতি সপ্তাহজুড়ে শেয়ারবাজারে ছিল ইতিবাচক চিত্র। সপ্তাহের শুরু থেকেই সূচকের গতি ছিল ঊর্ধ্বমুখী এবং তৃতীয় কার্যদিবস পর্যন্ত ধারাবাহিকভাবে সূচক বেড়েছে। মাঝখানে পবিত্র শব-ই বরাত উপলক্ষে একদিন লেনদেন বন্ধ থাকার পর আজ আবার বাজারে লেনদেন শুরু হয়।
আজ (০৫ ফেব্রুয়ারি, ২০২৬) সপ্তাহের শেষ কার্যদিবসে স্বাভাবিক দর সংশোধনের মধ্য দিয়ে শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে মোট লেনদেনও কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দর হ্রাস পেয়েছে। তবে বাজার সংশ্লিষ্টরা এই পরিস্থিতিকে স্বাভাবিক ও ইতিবাচক হিসেবে দেখছেন।
তাদের মতে, চলতি সপ্তাহের লেনদেন বাজারে আগামী দিনের স্থায়ী স্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে। বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগকারীদের সতর্কতার সঙ্গে লেনদেন করার পরামর্শ দিয়েছেন তারা। পাশাপাশি দুর্বল কোম্পানির শেয়ার এড়িয়ে ভালো মৌলভিত্তির কোম্পানিতে বিনিয়োগ করলে বিনিয়োগকৃত পুঁজি থেকে মুনাফা অর্জন সম্ভব বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩২.৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৩৪.৩৭ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১.৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭২.১২ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৯.৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১.৮৫ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১২৩টির দর বেড়েছে, ২২২টির দর কমেছে এবং ৪৭টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৫৮৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৭১২ কোটি ৩৪ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় লেনদেন কমেছে প্রায় ১২৪ কোটি ৯৩ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৭ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৭ কোটি ২৯ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬২টির, কমেছে ৯৫টির এবং পরিবর্তন হয়নি ৩০টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৯.৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৩১.৪৬ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৬৯.৬৩ পয়েন্ট বেড়েছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)