ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
৪ দিন ইন্টারনেট ব্যাংকিং বন্ধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অবৈধ অর্থের লেনদেন ও অপব্যবহার রোধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (৮ ফেব্রুয়ারি) নতুন এক নির্দেশনায় রাত ১২টা থেকে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিনগত রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত টানা চার দিন (৯৬ ঘণ্টা) ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠানো বা পি-টু-পি (P2P) লেনদেন সম্পূর্ণ বন্ধ থাকবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ এ সংক্রান্ত একটি জরুরি নির্দেশনা জারি করেছে।
নির্দেশনার মূল বিষয়সমূহ:
১. পি-টু-পি লেনদেন বন্ধ: সোমবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এনপিএসবি’র আওতাধীন আইবিএফটি (IBFT) বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যক্তিগত পর্যায়ে টাকা আদান-প্রদান করা যাবে না।
২. মোবাইল ব্যাংকিংয়ে কড়াকড়ি: বিকাশ, নগদ, রকেটের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) ক্ষেত্রেও ব্যক্তি হিসাবের লেনদেনে বিশেষ সীমা নির্ধারণ করা হয়েছে।
৩. নিবিড় পর্যবেক্ষণ ও কুইক রেসপন্স সেল: প্রতিটি এমএফএস প্রতিষ্ঠানকে নিজস্ব ‘কুইক রেসপন্স সেল’ গঠন করতে হবে। সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন শনাক্ত করতে সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণ (ক্লোজ মনিটরিং) করতে হবে এবং প্রয়োজনে দ্রুত থানায় রিপোর্ট করতে হবে।
৪. আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা: ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানগুলো নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা অনুযায়ী যেকোনো তথ্য বা কারিগরি সহযোগিতা দিতে প্রস্তুত থাকবে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নির্বাচনের সময় ভোট কেনাবেচা বা নাশকতামূলক কাজে অর্থের ব্যবহার ঠেকাতে এই সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই সময়ে সাধারণ ব্যাংকিং বা এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের মতো বিষয়গুলো স্বাভাবিক থাকলেও অ্যাপের মাধ্যমে ফান্ড ট্রান্সফারে ভোগান্তির মুখে পড়তে পারেন গ্রাহকরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান