ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বন্দর চুক্তি আপাতত স্থগিত: বিডা চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটরের কাছে হস্তান্তর নিয়ে চলমান আলোচনায় আপাতত কোনো চূড়ান্ত চুক্তি হচ্ছে না। অন্তর্বর্তী সরকারের বর্তমান মেয়াদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ইজারা চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
তিনি বলেন, বর্তমান সরকারের সময়সীমা খুবই সীমিত হওয়ায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি ইজারা নিয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হচ্ছে না। কোম্পানিটি আরও কিছু সময় চেয়েছে, কিন্তু সরকারের হাতে মাত্র দুটি কার্যদিবস থাকায় এই সময়ের মধ্যে চুক্তি সই করা যাচ্ছে না।
আশিক চৌধুরী আরও জানান, প্রকল্পটির কাজ মূলত ২০১৯ সালে শুরু হয় এবং সাম্প্রতিক সময়ে চূড়ান্ত বোঝাপড়ার ধাপে প্রবেশ করেছে। গত এক মাস ধরে উভয় পক্ষের মধ্যে আলোচনা জোরদার হয়েছে, যা এখনও চলমান রয়েছে।
তিনি বলেন, সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে যোগাযোগ বজায় রেখে যাচ্ছেন। তবে পুরো প্রক্রিয়া শেষ করে আনুষ্ঠানিক চুক্তিতে যেতে আরও সময় প্রয়োজন হবে বলে ধারণা করা হচ্ছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক