ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বিমস্টেক ও ইয়ুথ ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর মধ্যে বিশেষ বৈঠক সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক:বিমস্টেক (BIMSTEC) দেশসমূহের আঞ্চলিক পরিচালক (প্রকল্প) ও বিশিষ্ট সংগঠক জনাব রাহুল লক্ষ্মণ পাতিলের বাংলাদেশ সফর উপলক্ষে ‘ইয়ুথ ফাউন্ডেশন অব বাংলাদেশ’ (YFB) কার্যালয়ে এক তাৎপর্যপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে এই বিশেষ দ্বিপাক্ষিক বৈঠকটি সম্পন্ন হয়।
সভায় সভাপতিত্ব করেন ইয়ুথ ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ সাফি-উল আলম । অনুষ্ঠানের শুরুতে তিনি জনাব রাহুল লক্ষ্মণ পাতিলকে (Mr. Rahul Laxman Patil) উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান।

বৈঠকের মূল আলোচনার বিষয় ছিল বিমস্টেকভুক্ত দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদার করা, যুবকদের অংশগ্রহণ বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDGs) সাথে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন যৌথ উদ্যোগ নিয়ে কাজ করা।বিমস্টেক অঞ্চলের যুবকদের দক্ষতা বৃদ্ধি, নেতৃত্ব প্রদান এবং আন্তঃসীমান্ত অংশীদারিত্ব প্রসারে উভয় পক্ষই ভবিষ্যতে একসাথে কাজ করার ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেন।
সভায় রাহুল লক্ষ্মণ পাতিল তার বক্তব্যে বলেন, "বিমস্টেক দেশগুলোর সামগ্রিক উন্নয়নে যুবশক্তির ভূমিকা অপরিসীম। বিশেষ করে বাংলাদেশের তরুণদের মাঝে যে বিপুল সম্ভাবনা রয়েছে, তা সঠিক পরিচর্যার মাধ্যমে আঞ্চলিক উন্নয়নে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলতে পারে।"
সভায়বিমস্টেক দেশগুলোর তরুণদের মাঝে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার মাধ্যমে কীভাবে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা যায়, তা নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। আগামী দিনগুলোতে এই গঠনমূলক পরিকল্পনা ও উদ্ভাবনী চিন্তাগুলোকে বাস্তবসম্মত এবং প্রভাবশালী কর্মকাণ্ডে রূপান্তর করার দৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে সভাটি সমাপ্ত হয়।
বৈঠকে ইয়ুথ ফাউন্ডেশন অব বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের কো-অর্ডিনেটর এস জেট অপু, প্রোগ্রাম অফিসার সজিব হাসান, নির্বাহী কমিটির সদস্য ও ডিস্ট্রিক্ট চিফ পার্থ হক এবং নির্বাহী সদস্য কুশ কুমার কুশলসহ অন্যান্য ঊর্ধ্বতন সদস্যবৃন্দ।
ইএইচপি/এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি