ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
নির্বাচন উপলক্ষে ঢাবির ক্লাস কার্যক্রম নিয়ে নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শিক্ষার্থীদের সুবিধার্থে আগামী ৯ ও ১০ ফেব্রুয়ারি (সোমবার ও মঙ্গলবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুন্সী শামস উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষার্থীদের যাতায়াত ও অন্যান্য সুবিধার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক আদেশে ৯ ও ১০ ফেব্রুয়ারি সশরীরে ক্লাসের পরিবর্তে অনলাইন মাধ্যম ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়।
উল্লেখ্য, এর আগে এক বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচনের কারণে ১১ ও ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও অফিস বন্ধ ঘোষণা করেছিল। নতুন এই সিদ্ধান্তের ফলে শিক্ষার্থীরা নির্বাচনের আগে থেকেই শিক্ষা কার্যক্রমের জন্য সশরীরে ক্যাম্পাসে উপস্থিত থাকার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পেলেন।
রেজিস্ট্রার অফিসের এই আদেশ বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ, বিভাগ ও ইনস্টিটিউটকে অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)