ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
ঢাবির ১৫৪ শিক্ষার্থী পেলেন ১৯ লাখ টাকার শিক্ষাবৃত্তি
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৫৪ জন শিক্ষার্থীকে মোট ১৯ লাখ টাকার বৃত্তি প্রদান করা হয়েছে। এই অর্থ পাঁচটি ট্রাস্ট ফান্ড থেকে সরবরাহ করা হয়।
আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) আরসি মজুমদার আর্টস মিলনায়তনে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া বৃত্তি প্রদান কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. নুরুল আমিন স্বাগত বক্তব্য দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. সদরুল আমিন এবং দাতা প্রতিনিধি লেফটেন্যান্ট কর্ণেল (অবঃ) আব্দুল্লাহ আল হাসান বক্তব্য রাখেন। সহযোগী অধ্যাপক মুহাম্মদ ওমর ফারুক ট্রাস্ট ফান্ডগুলোর পরিচিতি তুলে ধরেন।
উল্লেখ্য, আইএইচসি-স্ন্যাব চ্যারিটেবল ফাউন্ডেশন থেকে ১১৫ জন, মোহসেন আরা বেগম এন্ডোমেন্ট ফান্ড থেকে ২৮ জন, অধ্যাপক মমতাজুর রহমান তরফদার স্মারক বৃত্তি তহবিল থেকে ২ জন, জাতীয় অধ্যাপক ড. সুফিয়া আহমেদ ট্রাস্ট ফান্ড থেকে ৩ জন এবং প্রফেসর এ কে এম আবদুল আলীম ট্রাস্ট ফান্ড থেকে ৬ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ