ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
পতনেও লেনদেনে আলো ছড়াল সেরা ৮ কোম্পানি
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (১৭ সেপ্টেম্বর) শেয়ারবাজারে সূচকের পতন হয়েছে। তবে পতনের মাঝেও টাকার অংকে লেনদেন বেড়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে লেনদেন হয়েছে ৭৩৭ কোটি ৫৭ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় ৬৩ কোটি ৪৪ লাখ টাকা বেশি। এই লেনদেন বৃদ্ধির নেপথ্যে তালিকায় শীর্ষ ১০টির মধ্যে ৮টিই ছিল ‘এ’ ক্যাটাগরির কোম্পানি। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- সামিট অ্যালায়েন্স পোর্ট, টেকনো ড্রাগস, সোনালী পেপার, এনভয় টেক্সটাইল, ওরিয়ন ইনফিউশন, লাভেলো আইস্ক্রিম, রবি আজিয়াটা এবং প্রগতী লাইফ ইন্স্যুরেন্স। আজ ডিএসইতে এই ৮ কোম্পানির ১৪০ কোটি ৬৪ লাখ টাকা। যা মোট লেনদেনের ১৯ শতাংশের বেশি। অর্থাৎ ৩৯৬টি কোম্পানির মোট লেনদেন হয়েছে ৭৩৭ কোটি ৫৭ লাখ টাকা। এরমধ্যে ৮ কোম্পানির লেনদেন হয়েছে ১৪০ কোটি ৬৪ লাখ টাকা বা ১৯ শতাংশের বেশি।
কোম্পানি ৮টির মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সামিট অ্যালায়েন্স পোর্টের। আজ ডিএসইতে কোম্পানিটির মোট ২৬ কোটি ৮৬ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ছিল ৩৮ টাকা ৩০ পয়সা।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে টেকনো ড্রাগসের। আজ ডিএসইতে কোম্পানিটির মোট ১৯ কোটি ২০ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ছিল ৩৮ টাকা ৭০ পয়সা।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সোনালী পেপারের। আজ ডিএসইতে কোম্পানিটির মোট ১৮ কোটি ৭৪ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ছিল ২৭৫ টাকা ৭০ পয়সা।
অন্য ৫ কোম্পানির মধ্যে- এনভয় টেক্সটাইলের ১৭ কোটি ৭৬ লাখ ৮০ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ১৬ কোটি ৫১ লাখ ৯৭ হাজার টাকা, লাভেলো আইস্ক্রিমের ১৪ কোটি ৯ লাখ ৫৯ হাজার টাকা, রবি আজিয়াটার ১৩ কোটি ৭৮ লাখ ৮৮ হাজার টাকা এবং প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের ১৩ কোটি ৬৫ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
উল্লেখ্য, আজ ডিএসইতে সর্বোচ্চ ৪১ কোটি ৯৬ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের। আর দ্বিতীয় সর্বোচ্চ ২৮ কোটি ৫৬ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে সি পার্ল হোটেলের।
এসকে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের