ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
ডিভিডেন্ডের ইতিবাচক প্রভাব নেই বাজারে, নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন
নিজস্ব প্রতিবেদক: ইদানীংকালে জুন ক্লোজিং হওয়া প্রায় তিন শতাধিক প্রতিষ্ঠান ডিভিডেন্ড ঘোষণা সম্পন্ন করেছে। এখনো হাতে গোনা কয়েকটি কোম্পানি ডিভিডেন্ড ঘোষণার অপেক্ষায় আছে, তবে সেগুলো খুব একটা ভালো কোম্পানি নয়। ভালো মৌলভিত্তির প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যেই ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং ডিভিডেন্ডের পরিমাণও খারাপ ছিল না। তবুও বাজার স্থিতিশীল না হয়ে ধারাবাহিক দরপতনে তলানীর দিকে অবস্থান করছে। এমন ইতিবাচক পরিস্থিতিতেও বাজারে অস্থিরতা বিরাজ করছে। ফলে বাজার স্থিতিশীল না হলে বাজারে আবার কবে স্বস্তি ফিরবে—এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বাজার সংশ্লিষ্টদের ও বিনিয়োগকারীদের মনে।
বাজার সংশ্লিষ্টদের মতে, ডিভিডেন্ড মৌসুমেও বাজার স্থিতিশীল না হয়ে অস্থিতিশীল হওয়ার পেছনে কোন কারণ কাজ করছে তা খতিয়ে দেখা জরুরি। কারা বাজারকে অস্থিতিশীল করে নিজেদের সুবিধা আদায় করে নিচ্ছে, তাদের চিহ্নিত করে যথাযথ কার্যকরী আইনানুগ ব্যবস্থা নিতে হবে। যেকোনো দেশের অর্থনীতিতে শেয়ারবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান সরকার দেশের অর্থনীতির উন্নয়নে কাজ করে যাচ্ছে, যা অনেক ক্ষেত্রেই সফলতা দেখাচ্ছে। রিজার্ভ শূন্যের কোটার কাছাকাছি অবস্থান থেকে প্রায় ৩৭ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। প্রতি মাসেই ধারাবাহিকভাবে রেমিট্যান্স বাড়ছে। প্রায় প্রতিটি ক্ষেত্রেই বর্তমান সরকার সফলতা দেখাচ্ছে, ব্যতিক্রম শুধু শেয়ারবাজার। অথচ সবার আগে এই খাতেই সবচেয়ে বেশি উন্নয়ন ও স্থিতিশীলতা প্রয়োজন। কিন্তু এখানে যারা দায়িত্বপ্রাপ্ত, তাদের ভূমিকা ও সঠিক পরিকল্পনার অভাবে শেয়ারবাজার স্থিতিশীল হতে পারছে না। তাই বর্তমানে দায়িত্বপ্রাপ্তরা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না। তা-না হলে বাজারের এমন বেহাল দশা হতো না। ফলে বর্তমান সরকারের উচিত বর্তমান কমিশনকে পরিবর্তন করে যোগ্য ব্যক্তিদের বিএসইসিতে বসানো। একই সঙ্গে বর্তমান কমিশনকে জিজ্ঞাসা করতে হবে কেন তারা বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে।
এদিকে, আজ (০৯ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক সামান্য কমলেও টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। তবে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯.৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৯২.৮২ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৪.৪৯ পয়েন্ট কারণে দাঁড়িয়েছে ১ হাজার ৪৪.৭১ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৮.৯০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪৯.৪৬ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৩৫টির দর বেড়েছে, ১৯২টির দর কমেছে এবং ৫৬টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৬৫৪ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৫৬৮ কোটি ৮০ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৯৫ কোটি ৯০ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৯ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১১ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮০টির, কমেছে ৮৭টির এবং পরিবর্তন হয়নি ২১টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪.৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৫৪.৬৩ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ১৫.৭২ পয়েন্ট বেড়েছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ