ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
চার কোম্পানির আর্থিক অনিয়মের দায়ে নিষিদ্ধ হচ্ছে ৬ নিরীক্ষা প্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তালিকাভুক্ত কয়েকটি কোম্পানির নিরীক্ষায় গাফিলতি ও অনিয়ম আড়াল করার অভিযোগে একাধিক নিরীক্ষা ফার্ম এবং নিরীক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) বিএসইসি’র চেয়ারম্যান জনাব খন্দকার রাশেদ মাকসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ৯৭৩তম সভায় এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে কমিশননের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কমিশনের তদন্তে উঠে এসেছে, তালিকাভুক্ত চারটি প্রতিষ্ঠানের নিরীক্ষকরা তাদের আর্থিক প্রতিবেদনে গুরুতর অনিয়ম থাকা সত্ত্বেও তা উল্লেখ করেননি। এতে বিনিয়োগকারীরা বিভ্রান্ত হয়েছেন এবং বাজারে সঠিক তথ্যপ্রবাহ ব্যাহত হয়েছে।
অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রিংসাইন টেক্সটাইল লিমিটেড, আমান কটন ফাইব্রাস লিমিটেড এবং ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এদের নিরীক্ষক ফার্মগুলো হলো এ হক অ্যান্ড কোং, আহমেদ অ্যান্ড আক্তার, মাহফেল হক অ্যান্ড কোং, আতা খান অ্যান্ড কোং, সিরাজ খান বসাক অ্যান্ড কোং এবং ইসলাম কাজী শফিক অ্যান্ড কোং।
বিএসইসি জানিয়েছে, গুরুতর অনিয়ম আড়াল করার কারণে কেন এসব নিরীক্ষক ফার্মকে পাঁচ বছরের জন্য শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি, বিনিয়োগ স্কিম এবং মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অডিট ও অ্যাসিউর্যান্স কার্যক্রম থেকে অযোগ্য ঘোষণা করা হবে না—সে বিষয়ে ব্যাখ্যা তলব করা হয়েছে। একই সঙ্গে তাদের শুনানির জন্যও তলব করা হয়েছে।
বাজার বিশ্লেষকরা মনে করছেন, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা ও শেয়ারবাজারে আস্থা ফিরিয়ে আনতে এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। তারা বলেন, নিরীক্ষায় গাফিলতি বাজারে নেতিবাচক প্রভাব ফেলে, আর এজন্য কঠোর শাস্তি আরোপ করলে ভবিষ্যতে নিরীক্ষকরা আরও দায়িত্বশীল হবেন।
বিএসইসি’র এমন পদক্ষেপকে বাজার সংশ্লিষ্টরা শেয়ারবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার একটি শক্তিশালী বার্তা হিসেবে দেখছেন। পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি