ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
কোম্পানির শীর্ষ কর্তার শেয়ার কেনায় বাজারে কৌতূহল
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে বিরল এক নজির গড়লেন ব্যাংক এশিয়া পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সোহেল রেজা খালেদ হুসেন। সাধারণত নিয়োগপ্রাপ্ত এমডিরা যে ব্যাংকে কাজ করেন তার শেয়ার কিনেন না। কিন্তু তিনি ব্যতিক্রম ঘটিয়েছেন। রীতিমতো ঘোষণা দিয়ে পাবলিক মার্কেট থেকে শেয়ার কিনেছেন। ফলে বিষয়টি বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ব্যাংক এশিয়ার এমডি সোহেল রেজা খালেদ হুসেন ব্যাংকটির মোট ১ লাখ শেয়ার পাবলিক মার্কেট থেকে বাজারদরে কেনা সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন। এ ঘটনাকে অনেকেই কোম্পানির প্রতি শীর্ষ ব্যবস্থাপনার আস্থা এবং বাজারে ইতিবাচক সিগন্যাল হিসেবে দেখছেন।
ডিএসইর তথ্যমতে, এর আগে গত ৮ সেপ্টেম্বর শেয়ার কেনার ঘোষণা দেন তিনি। ঘোষণার এক সপ্তাহের মধ্যেই তিনি শেয়ার ক্রয়ের প্রক্রিয়া সম্পন্ন করেছেন। বিনিয়োগকারীদের একাংশ মনে করছেন, শীর্ষ পর্যায়ের এই পদক্ষেপ ব্যাংক এশিয়ার শেয়ারের প্রতি নতুন আস্থা তৈরি করবে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, তালিকাভুক্ত প্রতিষ্ঠানের পরিচালক বা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নিজ উদ্যোগে শেয়ার কিনলে সেটি কোম্পানির স্থিতিশীলতা ও ভবিষ্যৎ প্রবৃদ্ধির প্রতি তাদের আস্থার প্রতিফলন। এ ধরনের কার্যক্রম সাধারণ বিনিয়োগকারীদের মাঝেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি