ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
বছরের চতুর্থ ডিভিডেন্ড ঘোষণা করবে চামড়া খাতের কোম্পানি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এপেক্স ফুটওয়্যার লিমিটেড সমাপ্ত অর্থবছরের ডিভিডেন্ড ঘোষণা করার তারিখ জানিয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আগামী ২৫ সেপ্টেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। প্রতিবেদন অনুমোদনের পর তা প্রকাশ করবে কোম্পানি। বিনিয়োগকারীরা আশা করছেন, আর্থিক ফলাফলের সঙ্গে সঙ্গে ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণাও জানাবে কোম্পানিটি।
অ্যাপেক্স ফুটওয়্যার চামড়া খাতের প্রথম প্রতিষ্ঠান, যেটি সমাপ্ত অর্থবছরের জন্য প্রথম ডিভিডেন্ড ঘোষণা করতে যাচ্ছে। এ কারণে খাতটির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ আরও বেড়েছে। বিনিয়োগকারীরা আশা করছেন, খাতটির অন্যান্য কোম্পানিও পর্যায়ক্রমে বাজারে ইতিবাচক খবর দেবে।
শেয়ারবাজারের এটি হবে চতুর্থ কোম্পানি, যেটি ২০২৪-২৫ অর্থবছর শেষে ডিভিডেন্ড ঘোষণা করবে। এর আগে ফার্মা ও রসায়ণ খাতের স্যালভো কেমিক্যাল, আবাসন খাতের ইস্টার্ন হাউজিং এবং প্রকৌশল খাতের ওয়ালটন হাইটেক সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজারের অন্যতম মৌল খাতের কোম্পানি হিসেবে এপেক্স ফুটওয়্যারের ঘোষণায় বাজারে বাড়তি ইতিবাচক প্রভাব পড়তে পারে।
ডিএসই সূত্রে জানা যায়, অ্যাপেক্স ফুটওয়্যার দীর্ঘদিন ধরেই শেয়ারবাজারে স্থিতিশীল প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। কোম্পানিটি নিয়মিত ডিভিডেন্ড প্রদানের কারণে বিনিয়োগকারীদের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছে। এবারও তাদের প্রত্যাশা, কোম্পানিটি আগের ধারাবাহিকতা বজায় রাখবে।
বাজার বিশ্লেষকরা মনে করছেন, অ্যাপেক্স ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণার সম্ভাবনা শুধু বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে না, বরং চামড়া খাতের সামগ্রিক চিত্রেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
উল্লেখ্য, স্যালভো কেমিক্যাল সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে ২.৫০ শতাংশ ক্যাশ, ইস্টার্ন হাউজিং ২৫ শতাংশ ক্যাশ এবং ওয়ালটন হাইটেক ১৭৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ