ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ডাকসু ভিপি সাদিক কায়েমের ভাই চাকসু নির্বাচনে প্রার্থী
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হল সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েমের ছোট ভাই আবু আয়াজ। তিনি বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আবু আয়াজ চবির আরবি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র এবং সোহরাওয়ার্দী হল শাখা শিবিরের প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আবু আয়াজ জানিয়েছেন, তার নির্বাচন করা বা না করার বিষয়টি সম্পূর্ণ সংগঠনের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। তিনি সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী সামনে অগ্রসর হবেন।
শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম জানান, তাদের সংগঠনের সদস্যরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং প্যানেল নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামীকাল চূড়ান্ত তালিকা জানানো হবে।
চাকসু তফসিল অনুযায়ী, আজ (১৮ সেপ্টেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এরপর ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর এবং ২৪ সেপ্টেম্বর আপত্তি ও নিষ্পত্তি করা হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর। নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)