ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
দেশের বাজারে কমল সোনার দাম
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সোনার দাম কিছুটা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৯২৫ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) থেকে সারা দেশে সোনার এই নতুন দাম কার্যকর হবে। রোববার (১ ফেব্রুয়ারি) রাতে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী সোনার মূল্য তালিকা (প্রতি ভরি):
২২ ক্যারেট: ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা (কমেছে ১,৯২৫ টাকা)।
২১ ক্যারেট: ২ লাখ ৪৬ হাজার ৫২ টাকা (কমেছে ১,৮৬৬ টাকা)।
১৮ ক্যারেট: ২ লাখ ১০ হাজার ৮৮৫ টাকা (কমেছে ১,৬৩৩ টাকা)।
সনাতন পদ্ধতি: ১ লাখ ৭২ হাজার ৫৬৯ টাকা (কমেছে ১,৩৪১ টাকা)।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে দেশের বাজারে সোনার দামে ব্যাপক অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। গতকাল সকালেই এক ধাক্কায় দাম ১৫ হাজার টাকার বেশি কমানো হয়েছিল, কিন্তু মাত্র ১১ ঘণ্টার ব্যবধানে রাতেই আবার ৪ হাজার টাকা বাড়িয়ে দেওয়া হয়। একদিনের ব্যবধানে দাম কয়েক দফা ওঠা-নামার পর আজ আবার কমানোর সিদ্ধান্ত এল।
সোনার দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। আগের নির্ধারিত দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৭ হাজার ২৯০ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৪ হাজার ৪৩২ টাকায় বিক্রি হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে