ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
জানুয়ারিতে এলো রেকর্ড পরিমাণ রেমিট্যান্স
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজান মাসকে সামনে রেখে দেশে প্রবাসী আয়ের জোয়ার শুরু হয়েছে। বছরের প্রথম মাস জানুয়ারিতে প্রবাসীরা রেকর্ড ৩ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৮ হাজার ৬৭৪ কোটি টাকা। বাংলাদেশের ইতিহাসে একক মাস হিসেবে এটি তৃতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।
রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচন ও রমজানের প্রাক্কালে পরিবারের অতিরিক্ত ব্যয় মেটাতে প্রবাসীরা বেশি করে অর্থ দেশে পাঠাচ্ছেন। এই ঊর্ধ্বমুখী ধারা বজায় থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এর আগে গত বছরের ডিসেম্বরে ৩২২ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল, যা ছিল দ্বিতীয় সর্বোচ্চ। আর দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স আসার রেকর্ডটি হয়েছিল গত বছরের মার্চে। সদ্য সমাপ্ত ২০২৫ সালে দেশ মোট ৩ হাজার ২৮২ কোটি ডলারের রেমিট্যান্স পেয়েছে, যা দেশের অর্থনীতির ভিত্তি আরও মজবুত করেছে।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সাত মাসে মোট ১ হাজার ৯৪৪ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৮ শতাংশ বেশি। গত বছর এই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৫৯৬ কোটি ডলার।
সংশ্লিষ্টরা বলছেন, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে বৈধ পথে রেমিট্যান্স আসার হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। হুন্ডি ব্যবসার দৌরাত্ম্য কমে যাওয়া এবং ব্যাংকিং চ্যানেলে ডলারের বিনিময় হার স্থিতিশীল থাকায় প্রবাসীরা এখন ব্যাংকের মাধ্যমে অর্থ পাঠাতে বেশি আগ্রহী হচ্ছেন।
এদিকে, প্রবাসী আয়ের এই সুবাতাসে স্বস্তি ফিরছে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও। ১৫ জানুয়ারি পর্যন্ত দেশের মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬২ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী বর্তমানে রিজার্ভের পরিমাণ ২৮ বিলিয়ন ডলার।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা