ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া)।
সোমবার (১৬ মার্চ) এক যৌথ বিবৃতিতে ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু এবং সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী এই অভিনন্দন জানান।
বিবৃতিতে তাঁরা বলেন, বিশিষ্ট পদার্থবিদ ও দক্ষ শিক্ষাবিদ অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁর হারানো ঐতিহ্য ফিরে পাবে এবং বিশ্বমানের গবেষণা ও শিক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।
বিবৃতিতে আরও বলা হয়, এই শিক্ষাবিদের হাত ধরে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থা এক নতুন উচ্চতায় পৌঁছাবে। তারা নবনিযুক্ত উপাচার্যের উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত