ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামের পুণ্যভূমি সৌদি আরবে আজ ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে এবং আগামী শুক্রবার (২০ মার্চ) যথাযথ মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। দুই পবিত্র মসজিদভিত্তিক তথ্য সরবরাহকারী প্ল্যাটফর্ম ‘ইনসাইড দ্য হারামাইন’ এবং সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম ‘গালফ নিউজ’ এই তথ্য নিশ্চিত করেছে।
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় সৌদি আরবের রাজকীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসে। দেশের কোথাও নতুন চাঁদ দেখা না যাওয়ার প্রেক্ষিতে কমিটি সিদ্ধান্ত নেয় যে, এ বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। ইসলামি শরিয়াহ অনুযায়ী চাঁদ দেখার ওপর ভিত্তি করেই মাস পরিবর্তনের এই ঘোষণা দেওয়া হয়েছে।
এদিকে, ঈদুল ফিতর উপলক্ষে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় দেশটির বেসরকারি ও অলাভজনক খাতের কর্মীদের জন্য ইতোমধ্যে চার দিনের ছুটির ঘোষণা দিয়েছে। শ্রম আইন অনুযায়ী, আজ বুধবার রাত থেকেই এই ছুটি শুরু হচ্ছে। মন্ত্রণালয় জানিয়েছে, আগেভাগে ছুটির ঘোষণা দেওয়ায় প্রতিষ্ঠানগুলো তাদের জরুরি সেবা সচল রেখে কর্মীদের ঈদের আনন্দ উপভোগের সুযোগ করে দিতে পারবে।
উল্লেখ্য, সৌদি আরবে শুক্রবার ঈদ হওয়ার সিদ্ধান্তের ফলে ভৌগোলিক অবস্থান অনুযায়ী সাধারণত বাংলাদেশে শনিবার (২১ মার্চ) ঈদ হওয়ার সম্ভাবনা জোরালো হলো। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত