ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরানে নতুন করে সামরিক হামলা চালানো হবে না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের নির্বাচন সামনে রেখে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এ কথা জানান তিনি। একই সঙ্গে ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির কথাও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।
এ সপ্তাহে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, নির্বাচনের আগে ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটানোর বিষয়ে তিনি আশাবাদী। তবে ইরানের বিরুদ্ধে আবারও পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরুর সম্ভাবনাও তিনি নাকচ করেননি।
বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে ট্রাম্প লেখেন, ‘যুক্তরাষ্ট্রে ৩ নভেম্বর অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে কোনো সময়ই ইরানে হামলা চালানো হবে না।’
ইরানের সঙ্গে আলোচনার অগ্রগতি তুলে ধরে তিনি আরও বলেন, ‘ইরানের ইসলামি প্রজাতন্ত্রের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা চলছে।’
গত মাসের শেষ দিকে ইরানের একটি প্রস্তাব প্রকাশ্যে প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্র। এরপর দুই দেশের মধ্যে আলোচনা কার্যত থমকে যায়। ইরানের ওই প্রস্তাবে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কিছু শর্ত মেনে নিলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হবে।
বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথগুলোর একটি হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল ও গ্যাস পরিবহন করা হয়। এ পথে চলাচল বন্ধ হয়ে গেলে বা বাধাগ্রস্ত হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
তবে গত সপ্তাহে ইরান জানায়, যুক্তরাষ্ট্রের কাছ থেকে তারা একটি পাল্টা প্রস্তাব পেয়েছে। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আশা প্রকাশ করেন, কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে তেহরান আনুষ্ঠানিকভাবে জবাব দেবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- রাজধানীর বাজারে কমেছে শীতকালীন সবজির দাম
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- আজ ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ নিয়ে বিভ্রান্তি, বোর্ড বলছে ১ ডিসেম্বর, মন্ত্রী ২ ডিসেম্বর
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?