ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
ভারতীয় বিমানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় বিমান চলাচলের ক্ষেত্রে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়িয়েছে ইসলামাবাদ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৪ নভেম্বর পর্যন্ত ভারতীয় বিমানগুলোর জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকবে।
পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (পিএএ) শনিবার (১৭ অক্টোবর) এ বিষয়ে একটি ‘নোটিশ টু এয়ারমেন’ জারি করে। সংস্থাটির এক মুখপাত্র জানান, বর্ধিত নিষেধাজ্ঞা আগামী ২৪ নভেম্বর ভোর ৫টা পর্যন্ত কার্যকর থাকবে।
ভারত-অধিকৃত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র হয়। এর পরিপ্রেক্ষিতে ভারতীয় বিমান চলাচলের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তান।
ভারত ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে। তবে ইসলামাবাদ এ অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে এবং নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানায়।
পাকিস্তানের সিদ্ধান্তের জবাবে ২০২৫ সালের ৩০ এপ্রিল ভারতও পাকিস্তানি এয়ারলাইনসগুলোর জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয়।
ওই বছরের ৬ ও ৭ মে পাকিস্তানের কয়েকটি শহরে হামলা চালায় ভারত। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ে। এর জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনিয়ানুম মারসুস’ শুরু করে। বড় পরিসরের এই পাল্টা অভিযানে ভারতের কয়েকটি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়।
সংঘাত চলাকালে পাকিস্তান দাবি করে, তারা তিনটি রাফাল যুদ্ধবিমানসহ ভারতের আটটি যুদ্ধবিমান এবং কয়েক ডজন ড্রোন ভূপাতিত করেছে। প্রায় ৮৭ ঘণ্টা ধরে চলা সংঘাতের পর ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দুই দেশ।
পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার কারণে ভারতের বিমান চলাচল খাত বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। অন্যদিকে, এ বিধিনিষেধের কারণে পাকিস্তানের এভিয়েশন শিল্পে তুলনামূলকভাবে কম বিঘ্ন ঘটেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ