×

ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করল ইরান

২০২৬ অক্টোবর ১৭ ১৭:০৫:৩৭

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সম্প্রতি এই সমুদ্রপথে একাধিক তেলবাহী ট্যাংকারে ধারাবাহিক হামলার পর এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে জানা গেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রণালিটি পুরোপুরি বন্ধ থাকবে। কোনো দেশের জাহাজই এ পথ ব্যবহার করতে পারবে না।

শনিবার (১৭ অক্টোবর) আইআরজিসি নেভি কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করে কেউ প্রণালি অতিক্রমের চেষ্টা করলে তার চরম পরিণতি ভোগ করতে হবে। মার্কিন বাহিনীর ওপর নির্ভর করার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে, তা জাহাজগুলোকে আগুনে পুড়েই বুঝতে হবে বলে সতর্ক করেছে বাহিনীটি।

হরমুজ প্রণালিতে পানির নিচে পুঁতে রাখা একটি মাইনের আঘাতে বিশাল একটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যাওয়ার মধ্য দিয়ে ঘটনার সূত্রপাত। এর পরদিন সৌদি আরবের সমুদ্রসীমার কাছাকাছি এলাকায় আরও অন্তত দুটি তেলবাহী ট্যাংকারে হামলার খবর পাওয়া যায়।

ধারাবাহিক বিস্ফোরণ ও হামলার ঘটনায় পুরো অঞ্চলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। এর মধ্যেই গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধের ঘোষণা দিল ইরান।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)

আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)

ডুয়া ডেস্ক: বিশ্ববাজারের পরিস্থিতির প্রভাবে দেশের বাজারেও স্বর্ণের দামে পরিবর্তন এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে সর্বশেষ ৩ হাজার ২৬৬... বিস্তারিত