ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
হরমুজ প্রণালিতে দুই তেলবাহী জাহাজে আগুন
আন্তর্জাতিক ডেস্ক: ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালিতে পুঁতে রাখা মাইনে আঘাত লেগে দুটি তেলবাহী জাহাজে আগুন ধরে যাওয়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজ দুটির প্রতিটিতে প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল। আইআরজিসির দাবি, প্রথম জাহাজটিতে বিস্ফোরণের পর ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। দ্বিতীয় জাহাজটিও বড় ধরনের অগ্নিকাণ্ডের শিকার হয়।
তবে জাহাজ দুটির নাম এবং সেগুলোতে থাকা তেলের উৎস তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নৌমাইনে আঘাত লাগার কারণেই আগুনের সূত্রপাত হয়েছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।আইআরএনএর দাবি, জাহাজ দুটি নিজেদের অবস্থান শনাক্তকরণ ব্যবস্থা ও রাডার বন্ধ করে দিয়েছিল। এ ছাড়া ইরানের অনুমোদন না নিয়ে একটি পথ ব্যবহার করে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করেছিল জাহাজ দুটি।
আইআরজিসি আরও দাবি করেছে, একটি জাহাজ যুক্তরাষ্ট্রের সহায়তায় হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করছিল। অন্য জাহাজটি চলাচলের অক্ষম হয়ে পড়ে। এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ আরও কঠোর করে তেহরান। এই নৌপথ দিয়ে চলাচলের আগে জাহাজগুলোকে ইরানের অনুমতি নিতে হবে বলে দাবি জানানো হয়।
সংঘাত শুরুর আগে বিশ্বের মোট তেল ব্যবহারের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হতো।এর আগে চলতি সপ্তাহে আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী আজমায়ি সতর্ক করে বলেন, যেসব জাহাজ তাদের নেভিগেশন ব্যবস্থা বন্ধ রাখবে, সেগুলোকে ‘শত্রু’ হিসেবে বিবেচনা করা হবে।
অন্যদিকে, ইরানের তেল রপ্তানি লক্ষ্য করে নৌপথে পাল্টা অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এতে দুই দেশের মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ