×

ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

জীবনযাত্রার ব্যয় নিয়ে ফ্রান্সে বিক্ষোভ, গ্রেপ্তার ১২০০

২০২৬ অক্টোবর ১৮ ১২:৫০:৫৭

জীবনযাত্রার ব্যয় নিয়ে ফ্রান্সে বিক্ষোভ, গ্রেপ্তার ১২০০

আন্তর্জাতিক ডেস্ক: জীবনযাত্রার বাড়তি ব্যয়, কম মজুরি ও জনসেবার মান কমে যাওয়ার প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পাশাপাশি লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

পরিস্থিতি সামাল দিতে গিয়ে ১৫০ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় ১ হাজার ২০০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে এএফপি।শনিবার (১৭ অক্টোবর) আয়োজিত বিক্ষোভ একপর্যায়ে সহিংসতায় রূপ নেয়। মুখোশধারী একদল তরুণ বিভিন্ন দোকানে ভাঙচুর ও লুটপাট চালান। রাস্তায় রাখা গাড়িতেও আগুন দেওয়া হয়। সহিংসতার পর প্যারিসের বিভিন্ন সড়কে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা যায়।

প্যারিসের মেয়র এমানুয়েল গ্রেগোয়ার জানান, শহরের কয়েকটি সড়কের বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিক্ষোভের সময় বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।সহিংসতার মাত্রা নিয়ে উদ্বেগ জানিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু। তিনি বলেন, এ ঘটনায় ১ হাজার ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আহত হয়েছেন ১৫০ পুলিশ কর্মকর্তা। সহিংসতায় হতাহতের সংখ্যা আরও বেশি না হওয়াকে অলৌকিক ঘটনা বলে মন্তব্য করেন তিনি।

বিক্ষোভে লাখো মানুষের অংশগ্রহণ

ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, বিক্ষোভ কর্মসূচিগুলোতে অংশ নিয়েছেন প্রায় ৫ লাখ ৫০ হাজার মানুষ। তবে আন্দোলনে অংশ নেওয়া শ্রমিক সংগঠন সিজিটির দাবি, বিক্ষোভকারীর সংখ্যা ছিল ৮ লাখ।দেশটিতে কয়েক সপ্তাহ ধরে শিক্ষার্থীদের আন্দোলন চলছিল। এর ধারাবাহিকতায় শনিবারের কর্মসূচিতে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ে। তবে বিভিন্ন স্থানে বিক্ষোভ ক্রমে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ শুরু হয়।

বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন বস্তু ছোড়েন এবং আতশবাজি নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর সাঁ-এতিয়েনে বিক্ষোভ চলাকালে গুরুতর আহত হয়েছে ১৭ বছর বয়সী এক কিশোর। জনতা নিয়ন্ত্রণে ব্যবহৃত একটি গ্রেনেডের আঘাতে তার ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশের ব্যবহৃত সরঞ্জাম এবং সংঘর্ষের ভয়াবহতা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।নির্বাচনের আগে বাড়ছে রাজনৈতিক চাপফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর উত্তরসূরি নির্বাচনের মাত্র ছয় মাস আগে দেশটিতে এ সহিংসতার ঘটনা ঘটল। জীবনযাত্রার ব্যয়, মজুরি ও জনসেবার মান নিয়ে মানুষের অসন্তোষের মধ্যে দেশজুড়ে চলমান বিক্ষোভ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের আন্দোলন এবং এর পরবর্তী সহিংসতা সরকারের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। তবে আসন্ন নির্বাচনে এই বিক্ষোভের কী প্রভাব পড়বে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাটে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১৮ অক্টোবর)

আজকের বাজারে স্বর্ণের দাম (১৮ অক্টোবর)

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম কমানোর পর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত মূল্যেই বিক্রি হচ্ছে এসব মূল্যবান... বিস্তারিত