ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
কোন সারিতে কে বসছেন, জেনে নিন সংসদের আসন বিন্যাস
প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর মধ্য দিয়ে সংসদ কক্ষের আসন বিন্যাস চূড়ান্ত করা হয়েছে। সরকারি দল বিএনপির সংসদ সদস্যদের বসার জন্য নির্ধারিত ট্রেজারি বেঞ্চের প্রথম ও দ্বিতীয় সারিতে দলটির শীর্ষ নেতা ও প্রভাবশালী মন্ত্রীদের আসন বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রথম সারির বিন্যাস:
সংসদ কক্ষের ডানদিকের প্রথম সারির প্রথম আসনটিতে (সংসদ নেতার আসন) বসেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তাঁর ঠিক পাশের আসনেই রয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রথম সারির পরবর্তী আসনগুলোতে পর্যায়ক্রমে বসেছেন— অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁদের পাশেই আসন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির তিন প্রভাবশালী সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়। এরপর রয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
প্রথম সারির মাঝখানের আসনগুলোতে বসেছেন— ড. আবদুল মঈন খান, বন ও পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং অ্যাডভোকেট জয়নাল আবেদীন।
দ্বিতীয় সারির বিন্যাস:
সংসদ নেতার ঠিক পেছনের আসনে অর্থাৎ দ্বিতীয় সারিতে বসেছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তাঁর পাশেই আসন দেওয়া হয়েছে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানকে।
দ্বিতীয় সারির অন্যান্য আসনে পর্যায়ক্রমে বসেছেন— জয়নুল আবদিন ফারুক, মোহাম্মদ শাহজাহান, আবদুস সালাম পিন্টু, মজিবুর রহমান সারোয়ার, আমান উল্লাহ আমান, আবুল খায়ের ভূঁইয়া এবং বরকত উল্লাহ বুলু।
একই সারিতে আরও রয়েছেন— শাহজাহান চৌধুরী, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এবং সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
এছাড়া দ্বিতীয় সারিতে জায়গা পেয়েছেন এ কে এম ফজলুল হক মিলন, গণঅধিকার পরিষদের চেয়ারম্যান ও প্রতিমন্ত্রী নূরুল হক নূর, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, হুইপ আশরাফ উদ্দিন নিজান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বিমান মন্ত্রী আফরোজা খানম রিতা, মনিরুল হক চৌধুরী, লুৎফুজ্জামান বাবর এবং হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
সংসদ সচিবালয় সূত্র জানায়, জ্যেষ্ঠতা ও দলীয় পদের গুরুত্ব বিবেচনা করেই এই আসন বিন্যাস চূড়ান্ত করা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা