ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ঢাবি কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন আবুল কালাম সরকার
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করায় নতুন ভারপ্রাপ্ত ডিন হিসাবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম সরকার।
আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করায় উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ১ম সংবিধির ১৭(২) ধারা অনুযায়ী ১৮ মার্চ থেকে অনধিক ৯০ দিন অথবা পরবর্তী নির্বাচিত ডিন কাজে যোগদান না করা পর্যন্ত (যা আগে ঘটবে তা কার্যকর হবে) সময়ের জন্য অনুষদের ভারপ্রাপ্ত ডিন নিয়োগ করেছেন।
প্রসঙ্গত, ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সী ও উর্দু বিভাগ থেকে ফারসি ভাষা ও সাহিত্যে বিএ (সম্মান) এবং ২০০০ সালে একই বিষয়ে এমএ পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। বিএ (সম্মান) পরীক্ষায় সম্মিলিতভাবে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বর পাওয়ায় তিনি এটর্নী আলমগীর স্বর্ণ পদক ও কলা অনুষদে প্রথম স্থান অধিকার করায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বৃত্তি লাভ করেন। এমএ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তিনি লাভ করেন ডক্টর আবেদা হাফিজ স্বর্ণপদক। তিনি ২০০৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তদানীন্তন ফার্সী ও উর্দু বিভাগে ফারসি বিষয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক।
তিনি ২০১১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গানুবাদে ফারসি সাহিত্যচর্চা ১৯৭১-২০০৫ শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচডি ডিগ্রি লাভ করেন। ২০১২ সালে ইরান সরকারের বৃত্তি নিয়ে ইমাম খোমেনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ফারসি ভাষায় উচ্চতর কোর্স সম্পন্ন করেন।
ড. সরকার রচিত ও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত গ্রন্থ বাংলাদেশে ফারসি অনুবাদ সাহিত্য ১৯৭১-২০০৫ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ কর্তৃক শ্রেষ্ঠ গবেষণা গ্রন্থ নির্বাচিত হওয়ায় তিনি ২০১৮ সালের 'ডিনস একাডেমিক অ্যাওয়ার্ড ফর টিচার্স' লাভ করেন। তিনি ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ইতোমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশে অনুষ্ঠিত ৫০টিরও অধিক আন্তর্জাতিক সেমিনারে ফারসি ভাষা ও সাহিত্য বিষয়ক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন তিনি। দেশী-বিদেশী জার্নালে এ প্রর্যন্ত তার প্রকাশিত গবেষণা প্রবন্ধের সংখ্যা ৫৩টি।
ফারসি ভাষা শিক্ষাবিষয়ক গ্রন্থ গামে আউয়াল ইরানের সাদি ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত হয়। তার রচিত তাঙ্গেশেকার দার বাংলাদেশ গ্রন্থটি ইরানের আল্লামা তাবাতাবায়ি বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্পাদিত MoU-এর অংশ হিসেবে প্রকাশিত হয়। এ গ্রন্থটি বিদেশে প্রকাশিত গ্রন্থ ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ কর্তৃক শ্রেষ্ঠ গবেষণা গ্রন্থ নির্বাচিত হওয়ায় ড. সরকার ২০২৫ সালের 'ডিনস একাডেমিক অ্যাওয়ার্ড ফর টিচার্স' লাভ করেন।
এসপি/আমজাদ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর