ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
পুলিশের ৬ কর্মকর্তাকে প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক: খুলনা মহানগরীর লবনচরা ও দৌলতপুর থানার ৬ জন পুলিশ কর্মকর্তাকে তাঁদের বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার জাহিদুল হাসানের এক আদেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রত্যাহারকৃত সকল কর্মকর্তাকে খুলনা মহানগর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
প্রত্যাহারকৃত কর্মকর্তারা হলেন:
লবনচরা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এমএম জাহাঙ্গীর হোসেন ও কনস্টেবল উৎপল হাওলাদার। এছাড়া লবনচরা থানার এএসআই খালিদ হাসান এবং দৌলতপুর থানার এসআই মো. আব্দুল হালিম ও এএসআই মো. জাহাঙ্গীর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, কমিশনারের নির্দেশে তাঁদের বয়রা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, “মূলত প্রশাসনিক কারণে এই ৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ওঠা কিছু অভিযোগের বিষয়ে বর্তমানে তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁরা সেখানেই অবস্থান করবেন।”
উল্লেখ্য, পুলিশের নিয়মিত প্রশাসনিক পুনর্গঠন ও শৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)