ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
গুম ও জুলাই শহীদ ১৯০০ পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: বিগত ১৭ বছরের রাজনৈতিক প্রতিহিংসায় গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবার এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ‘আমরা বিএনপি পরিবার’ সেলের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে প্রতি বছরের মতো এবারও তিনি ক্ষতিগ্রস্ত এই পরিবারগুলোর জন্য বিশেষ ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) থেকে দেশের প্রতিটি জেলায় এই উপহারের অর্থ পৌঁছে দেওয়ার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। জানা গেছে, এবার সারাদেশের প্রায় ১ হাজার ৯০০টি পরিবার প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তার তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করে জানান, ২০১৬ সাল থেকেই তারেক রহমান ব্যক্তিগত উদ্যোগে ও দলীয়ভাবে নির্যাতিত পরিবারগুলোকে নিয়মিত সহায়তা দিয়ে আসছেন। গত ২০২৫ সাল থেকে জুলাই আন্দোলনের শহীদ পরিবারগুলোকেও এই স্থায়ী সহায়তার আওতায় আনা হয়েছে। তিনি আরও জানান, নতুন নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার প্রথম মাসেই নানাবিধ রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় বিতরণে সামান্য বিলম্ব হলেও প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ নজর ও সহানুভূতি রয়েছে।
‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন জানান, অর্থ দ্রুততম সময়ে প্রাপকদের হাতে পৌঁছাতে এবার ব্যাংক অ্যাকাউন্টের বদলে সরাসরি বিশেষ টিমের মাধ্যমে উপহার বিতরণ করা হচ্ছে। বিএনপি ও এর অঙ্গসংগঠন এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধিরা জেলা পর্যায়ে এই কার্যক্রম সমন্বয় করছেন।
উল্লেখ্য, প্রতি ঈদ ও উৎসবে তারেক রহমানের পক্ষ থেকে এ ধরনের সহায়তা নিপীড়িত নেতাকর্মী ও শহীদ পরিবারগুলোর মাঝে এক ধরনের মানসিক শক্তি ও সান্ত্বনা জোগায় বলে মনে করেন সংশ্লিষ্টরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- কবে শুরু হচ্ছে ঢাবির ভর্তি আবেদন, জানাল কর্তৃপক্ষ
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো