ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
এমক্যাশে মার্কিন বিনিয়োগ পরিকল্পনা স্থগিত করল ইসলামী ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: শরীয়াহভিত্তিক ধারার ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তাদের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস সাবসিডিয়ারি ‘এমক্যাশ’-এ মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান বি১০০ হোল্ডিংস এলএলসি-কে কৌশলগত বিনিয়োগকারী হিসেবে যুক্ত করার পূর্ব সিদ্ধান্ত স্থগিত করেছে।
আজ রোববার (১৫ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংক কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, এমক্যাশে বি১০০ হোল্ডিংসের কৌশলগত ইক্যুইটি বিনিয়োগের প্রস্তাবটি পর্ষদ সভায় বিশদভাবে পর্যালোচনা করা হয়েছে। সভায় দীর্ঘ আলোচনার পর পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে যে, প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই বা ‘ডিউ ডিলিজেন্স’ সম্পন্ন করা এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর চূড়ান্ত অনুমোদন নিশ্চিত করার স্বার্থে আপাতত এই বিনিয়োগ প্রক্রিয়াটি স্থগিত রাখা হবে।
এর আগে গত ৯ মার্চ ব্যাংকটি জানিয়েছিল যে, এই চুক্তির আওতায় এমক্যাশের পরিশোধিত মূলধন ধাপে ধাপে ৫০০ কোটি টাকায় উন্নীত করা হবে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, ইসলামী ব্যাংক এমক্যাশে ন্যূনতম ৫১ শতাংশ অংশীদারিত্ব বজায় রাখবে এবং বি১০০ হোল্ডিংস শেয়ার ক্রয়ের মাধ্যমে সর্বোচ্চ ৪৯ শতাংশ পর্যন্ত মালিকানা লাভ করবে। তবে আজকের নতুন সিদ্ধান্তের ফলে সেই প্রক্রিয়াটি আপাতত থমকে গেল।
এদিকে ব্যাংকের সাম্প্রতিক আর্থিক প্রতিবেদনে মুনাফায় বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম নয় মাসে ইসলামী ব্যাংকের মুনাফা কমে ৯৯.৭৭ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা ২০২৪ সালের একই সময়ে ছিল ২৬৭.৭১ কোটি টাকা। বিনিয়োগ স্থগিতের খবর এবং মুনাফায় পতনের প্রভাবে আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্যাংকটির শেয়ারের দাম ২.৭ শতাংশ কমে ৪২.৩ টাকায় লেনদেন হয়েছে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)