ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
বাজার স্থিতিশীল করতে কমিশনের ইতিবাচক ভূমিকা প্রয়োজন
নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগকারীদের মধ্যে শেয়ারবাজার নিয়ে প্রত্যাশা জাগিয়েছিল বর্তমান কমিশন। কারণ সূচক বৃদ্ধিতে রেকর্ড হয়েছে এই কমিশনের সময়েই। কমিশন দায়িত্ব নেওয়ার আগে অর্থাৎ ৩ জুন ডিএসইর প্রধান সূচক ছিল প্রায় সাড়ে ৫ হাজার পয়েন্ট। এরপর কমিশন দায়িত্ব নেওয়ার পর ধারাবাহিকভাবে সূচক ও লেনদেন বাড়তে থাকে। ফলে সূচক প্রায় ৬ হাজার পয়েন্টের কাছাকাছি অবস্থান করে এবং লেনদেন প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকায় পৌঁছায়। এতে বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছিল।
আগস্ট মাস পর্যন্ত বাজার স্বাভাবিক ও স্থিতিশীল ছিল। কিন্তু এরপর কিছুটা ধীর গতিতে সূচক ও লেনদেন কমতে থাকে। পরবর্তীতে কমার মাত্রা আরও বেড়ে যায়, যা বিনিয়োগকারীদের মধ্যে আস্থা সংকট তৈরি করে। বর্তমানে বাজারের অবস্থা খুবই করুণ দশায় পৌঁছেছে। ফলে বর্তমান কমিশনের ওপর বিনিয়োগকারীদের আস্থা তলানীতে গিয়ে ঠেকেছে। অথচ এই কমিশনের সময়েই বাজার স্থিতিশীলতার পথে হাঁটছিল। কিন্তু পরে কী এমন ঘটল যে বাজার ধারাবাহিক পতনের কবলে পড়ল, তা খতিয়ে দেখা প্রয়োজন।
মাননীয় অর্থমন্ত্রী ও বিএসইসি চেয়ারম্যান বলেছেন এক বছরের মধ্যেই বাজারের অবস্থা বদলে যাবে। কিন্তু তা কি তলানীর পথে হেঁটে আরও তলানীতে যাওয়া? ডিভিডেন্ড মৌসুমেও বাজার পরিস্থিতি এমন শোচনীয় হলে বাজার কি স্থিতিশীল হবে—এ নিয়ে প্রশ্ন উঠেছে।
বাজার সংশ্লিষ্টদের মত:বাজার সংশ্লিষ্টদের মতে, বাজার স্থিতিশীল করতে কমিশনের একার পক্ষে সম্ভব নয়। তবে তাদেরকেই ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। ধারাবাহিক দরপতনের কারণ অনুসন্ধান করে যথাযথ ও কার্যকর ব্যবস্থা নিতে হবে।
তবে এটা ঠিক যে বর্তমান কমিশনের সময়েই বাজার আগের তুলনায় অনেক বেশি স্থিতিশীল হয়েছিল। আবার এই কমিশনের সময়েই বাজারের সবচেয়ে করুণ পরিস্থিতি বিরাজমান। কমিশন ইতিবাচক পদক্ষেপ নিলে অবস্থার পরিবর্তন হতে পারে।
বাজার স্থিতিশীল করতে হলে সব শ্রেণীর বিনিয়োগকারীর অংশগ্রহণ বাড়াতে হবে। বিশেষ করে কোম্পানির পরিচালক, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বড় পুঁজির বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতে হবে। তাদের যথাযথ অংশগ্রহণ না থাকায় বাজারের এমন বেহাল দশা তৈরি হয়েছে। একই সঙ্গে বাজারে মনিটরিং বাড়াতে হবে এবং বাজারকে ফেলে দেওয়ার চক্রান্তকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
এদিকে আজ (২৮ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর।
জার পর্যালোচনায় দেখা যায়, বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৬.৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৩৩.২৬ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৭.৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৪.৪৮ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৮.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৯৬.২৫ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ২৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৬৩টির দর বেড়েছে, ৭৬টির দর কমেছে এবং ৫২টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৪৪০ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৪০৩ কোটি ৫০ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৩৭ কোটি ৪৫ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৫৮ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৪ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৬২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৪টির, কমেছে ৭০টির এবং পরিবর্তন হয়নি ৮টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪০.৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫২৯.৯৫ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ৬৯.০৩ পয়েন্ট কমেছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা